Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের আগে খুলছেনা শিলিগুড়ি-বর্ধমান ফ্লাইওভার!

নির্বাচনের আগে খুলছেনা শিলিগুড়ি-বর্ধমান ফ্লাইওভার!

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
SILIGURI-BARDHAMAN-ROAD-FLYOVER.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি; উদ্বোধন হতে চলেছে শিলিগুড়ির-বর্ধমান রোড ফ্লাইওভার। তার আগেই ঢেলে সাজানোর প্রস্তুতি, নামকরণেও থাকছে বড় চমক। শীঘ্রই জনসাধারনের জন্য উন্মুক্ত হবে সেতুটি। তবে নির্বাচনের আগে খুলছেনা শিলিগুড়ির বর্ধমান ফ্লাইওভার।
শিলিগুড়ির যানজট মুক্তি ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব। কেবলমাত্র যাতায়াত নয়, সেতুর নিচের অংশকেও সাধারণ মানুষের ব্যবহারোপযোগী ও দৃষ্টিনন্দন করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। সেতুটির নিচের অব্যবহৃত জায়গাকে সঠিকভাবে কাজে লাগিয়ে শহরের রূপ বদলে দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ:
• সেতুর নিচে তৈরি হবে সুশৃঙ্খল পার্কিং জোন, যা সংলগ্ন এলাকার যানজট কমাতে সাহায্য করবে।
• ফ্লাইওভারের দুপাশে হবে দেড়শটি দোকান শিশুদের জন্য প্লে-জোন: ছোটদের বিনোদনের জন্য বিশেষ ‘প্লে-জোন’ তৈরি করা হবে।
• সেতুর নিচে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে সবুজায়ন ও সৌন্দর্য্যয়ন করা হবে।
• সেতুর প্রতিটি পিলারে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও চিত্রাবলী, যা পথচারীদের নজর কাড়বে।
• সেতুটির নামকরণের ক্ষেত্রে বাংলার দুই মনীষীর নামকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেয়র জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে নামকরণের জন্য দুটি প্রস্তাব পাঠানো হচ্ছে: রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতু
রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করা হবে। শীঘ্রই জনসাধারনের জন্য উন্মুক্ত হবে সেতুটি। মেয়র গৌতম দেব আশ্বস্ত করেছেন যে, সেতুর বাকি কাজ দ্রুত গতিতে শেষ করা হচ্ছে। খুব শীঘ্রই শিলিগুড়িবাসী এই আধুনিক ফ্লাইওভার ব্যবহারের সুবিধা পাবেন, যা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

Post Views: 211

Continue Reading

Previous: ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে হলফনামা মমতার
Next: দুই বোন কিন্তু আধার কার্ড একটিই, উদাসীন প্রশাসন!

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.