Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৩, আহত বহু

পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৩, আহত বহু

Online Desk মে 24, 2026
TRAIN.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের রক্তাক্ত বালোচিস্তান। রবিবার সকালে কোয়েটা শহরের চমন ফাটকের কাছে জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনের একাধিক কামরা দুমড়ে-মুচড়ে গেছে। আহতের সংখ্যা অনেক, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।
দাবি করা হচ্ছে, বিস্ফোরণের সময় ট্রেনে বেশ কয়েকজন পাক সেনা সদস্যও ছিলেন। মূলত সেই কামরাগুলিকেই নিশানা করেই হামলা চালানো হয়েছে। কোয়েটা পুলিশের মতে, বিস্ফোরণে একটি বগি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি কয়েকটি কামরায় আগুন ধরে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বহু গাড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পরে সেনা, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে যায়। ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র মজিদ ব্রিগেড। সংগঠনটি জানিয়েছে, ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকা থেকে সেনা সদস্যদের নিয়ে যাচ্ছিল, তাই পরিকল্পিতভাবেই ওই কামরাগুলিকে লক্ষ্য করা হয়।
গত বছরের অক্টোবরে সিন্ধ প্রদেশে সুলতানকোটের কাছে জাফর এক্সপ্রেসে বিস্ফোরণে কয়েকজন আহত হন। তার এক মাস পর নভেম্বরে আবার হামলা হয় একই ট্রেনে। শুধু তাই নয়, গত বছর মার্চে বালোচ বিদ্রোহীরা পুরো ট্রেন অপহরণ করে যাত্রীদের জিম্মি করেছিল। পরে সেনা অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

Post Views: 91

Continue Reading

Previous: মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ডাক শুধুমাত্র চার সরকারি কর্মচারী সংগঠনকে, ক্ষোভ বাকি সংগঠনগুলির ভেতরে
Next: উত্তরাখণ্ডের জঙ্গলে বিধ্বংসী দাবানল, পুড়ে ছাই ১৪ হেক্টর বনভূমি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.