Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভাটপাড়া গুলিকান্ডে বৃহস্পতিবার পর্যন্ত স্বস্তি পেলেন অর্জুন সিং, পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

ভাটপাড়া গুলিকান্ডে বৃহস্পতিবার পর্যন্ত স্বস্তি পেলেন অর্জুন সিং, পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

Online Desk এপ্রিল 2, 2025
Arjun-Singh.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রেফতারির হাত থেকে একদিনের জন্য রেহাই পেলেন অর্জুন। গত ২৬ মার্চ জগদ্দল গুলিকাণ্ডে পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেফতাই পরওয়ানা জারি করেছিল। অভিযোগ, তৃণমূলের এক কর্মীকে গুলি করার ঘটনায় তিনি জড়িত ছিলেন। জগদ্দলের ওই ঘটনায় পুলিশ অর্জুনে সিং-কে গ্রেফতার করার আবেদন জানিয়েছিল ব্যারাকপুর মহকুমা আদালতে।। তার ভিত্তিতে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালত অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আনুমোদন দেয়। এই ঘটনায় দলীয় সহকর্মীর পাশে এসে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের কথায়, ”যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই তাঁর পিছনে পুলিশ লেগে আছে। একবার এসপি ৫৬টি গাড়ি নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না এরা। যার একটু শক্তি আছে, তাঁকে শেষ করার চেষ্টা। ওঁকে টার্গেট করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না। কিন্তু তিনি লড়ে আসছেন, পার্টি ওঁর সঙ্গে আছে।” তিনি এও বলেন, ”অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে ১০০-র বেশি মিথ্যে মামলা রয়েছে তা সকলে জানে। এমন কী আদালতও জানে। তিনি তো তার বিরুদ্ধে লড়ছেনই, পার্টিও লড়বে।”

যদিও অর্জন সিং অবশ্য আগেই দাবি করেছিলেন, যে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে! তাই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতেও গেছেন অর্জুন। এই প্রথম নয়, আগেও তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। কিন্তু বারবার তাঁকেই কেন টার্গেট করা হচ্ছে ? এই প্রশ্নের জবাবে দিলীপ কার্যত একটু খোঁচাই দেন সহকর্মীকে। স্পষ্ট বলেন, ”উনি তো একটু এদিক-ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিংয়েরও স্ট্যান্ড ঠিক করা দরকার।” অর্জুন সিংয়ের দলবদলের রীতি নিয়েই এই কটাক্ষ হানেন দিলীপ ঘোষ।

বর্তমান বিজেপি নেতা অর্জন সিং এর রাজনৈতিক পথচলা যে তৃণমূলের হাত ধরে সে কে না জানে! ২০০৪ সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে লড়ে সিপিএমের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে ভাটপাড়ার চার বারের বিধায়ক হন। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের আগে দল বদলে অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই টিকিটে লড়ে জেতার পর ব্যারাকপুরে সাংসদ হন। তার পর তিন বছরের মধ্যে আবার তৃণমূলে যোগ দেন অর্জুন।
গত লোকসভা ভোটে অর্থাৎ ২০২৪ সালে ব্যারাকপুর থেকেই তাঁকে তৃণমূল টিকিট দেবে ভেবেছিলেন অর্জুন সিং। কিন্তু তেমনটা না হওয়ায় অর্জুন আবার বিজেপিতে ফেরেন। তাই তাবড় বিজেপি নেতা দিলীপ ঘোষ আদতে কী বলতে চেয়েছেন তা সকলের কাছেই পরিষ্কার।

অর্জুন বলেন, ‘‘পুলিশ আমার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করেছিল। ওই এফআইআর ভুয়ো। তা ছাড়া এই কোর্টের (ব্যারাকপুর নিম্ন আদালত) উপর তো আমার ভরসা ছিল না। তাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছি। আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত।’’ আপাতত হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত ‘কড়া পদক্ষেপ’ নেওয়া যাবে না।বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক ভাবে এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

Post Views: 95

Continue Reading

Previous: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, পাল্টা দিল ভারতও
Next: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ‘কাজরা রে’র তালে কোমর দোলালেন অভিষেক-ঐশ্বর্য

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.