Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতা মেডিক্যালে অধ্যক্ষকে ঘেরাও, বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

কলকাতা মেডিক্যালে অধ্যক্ষকে ঘেরাও, বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

Online Desk নভেম্বর 19, 2026
calcutta-medical.jpg

ওঙ্কার ডেস্ক: চোরবাগান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিয়ে বিতর্কের জেরে এ বার উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ। আট জন ইন্টার্নকে শো কজ করার প্রতিবাদে বুধবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের একাংশ। শো কজ়ের নোটিস প্রত্যাহারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এর মধ্যেই আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ ওঠে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বিরুদ্ধে। এই ঘটনায় ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)-এর সমর্থকদের নামও জড়িয়েছে। যদিও হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অধ্যক্ষের ঘরের বাইরে মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের নেতৃত্বে ইন্টার্নদের বিক্ষোভ চলছিল। সেই সময় আচমকাই সেখানে হাজির হন কয়েক জন। তাঁদের মধ্যে ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। আন্দোলনের ভিডিয়ো তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ। এর পর মেডিক্যাল কলেজ চত্বরে প্রায় একশো জন জড়ো হন। তাঁদের অনেকে নিজেদের এবিভিপি সমর্থক বলে পরিচয় দেন। অভিযোগ, অধ্যক্ষের কার্যালয়ের বাইরের কোলাপসিবল গেটের তালা বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা হয়। করিডরের কাচও ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের অনুরোধে এনএমও-র সমর্থকেরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে সরে যান বলে জানা গিয়েছে।

বুধবার কলেজ স্ট্রিটেও বামপন্থী সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই কলেজ স্ট্রিট থেকে এবিভিপির একাংশ মেডিক্যাল কলেজে পৌঁছয় বলে অভিযোগ। অধ্যক্ষকে ঘেরাও করে রাখা জুনিয়র চিকিৎসকদের কর্মসূচির মধ্যে তাঁদের কয়েক জন ঢুকে পড়েন। সেখান থেকেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য অবশ্য পাল্টা অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, কলেজ স্ট্রিটে বামপন্থীরা সকাল থেকে অশান্তি করছিলেন। পরে মেডিক্যাল কলেজেও একই পরিস্থিতি তৈরি হয়। তাঁর দাবি, বামপন্থী চিকিৎসক-পড়ুয়ারা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছিলেন। খবর পেয়ে তাঁরা সেখানে যান। উল্টে তাঁদের উপরেই হামলা চালানো হয়। সংগঠনের নেতৃত্বকে উদ্দেশ্য করেও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ নীলকণ্ঠের। তবে তাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

Continue Reading

Previous: জমি দখল মামলায় তৃণমূল বিধায়ক শামিমের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ হানা
Next: চিনে একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং! আলোচনায় উঠতে পারে ইউক্রেন যুদ্ধ থেকে পরমাণু অস্ত্র

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.