Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! রুখে দিলেন উপস্থিত মানুষ

সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! রুখে দিলেন উপস্থিত মানুষ

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T151903.182.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: আমেরিকার সিয়াটলে দীপাবলির উদযাপনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করল উগ্র দক্ষিণপন্থী একটি গোষ্ঠী। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠানে ঢুকে বর্ণবিদ্বেষী প্ল্যাকার্ড হাতে গোলমাল পাকানোর চেষ্টা করেন কট্টর দক্ষিণপন্থী সমাজকর্মী জেক ল্যাং ও তাঁর সঙ্গীরা। তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত মানুষজনই তাঁদের রুখে দেন।

অভিযোগ, প্ল্যাকার্ডে কপালে টিপ বা তিলক পরা ভারতীয় ও হিন্দুদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছিল। তাঁদের সবাইকে দেশ থেকে বিতাড়নের দাবিও জানানো হয়। ঘটনার পর সমাজমাধ্যম এক্স-এ বিশৃঙ্খলার ছবি পোস্ট করে হিন্দুদের উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ করেন ল্যাং। তিনি লেখেন, সিয়াটলের দীপাবলি উৎসবে ডজনখানেক অ্যান্টিফা এবং হিন্দুরা তাঁদের উপরে চড়াও হয়েছিলেন। তাঁর ধারণা, তাঁদের প্ল্যাকার্ড ওদের পছন্দ হয়নি। টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের নেপথ্যে হিন্দুরাই দায়ী বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, হিন্দুরাই টেক্সাসকে ‘নীল’ করেছে।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সেনেট এবং গভর্নর – দুই আসনেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সেনেট আসনে জিতেছেন জেমস তালারিকো এবং গভর্নর হয়েছেন জিনা হিনোজোসা। কানসাস ও টেক্সাসের মতো প্রদেশে ডেমোক্র্যাটদের এই উত্থানের পরেই ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন ল্যাং। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হামলার বর্ষপূর্তির ঠিক আগে, আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি এই নির্বাচনী ফলাফলের শংসাপত্র দেওয়ার প্রতিবাদে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন অভিযানের ডাকও দিয়েছেন তিনি।

‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান এই জেক ল্যাং ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। সেই ঘটনায় চার বছর জেল খাটার পর ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই তাঁকে ক্ষমা করে দেন।

তাৎপর্যপূর্ণভাবে, সিয়াটলের এই ঘটনার কিছু দিন আগেই শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার ছক কষার অভিযোগে আলেকজান্দ্রোস পাপোরাকিস নামে ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাৎসি মতাদর্শে বিশ্বাসী ওই দক্ষিণপন্থী তরুণ মন্দিরে হামলার বিস্তারিত ছক কষেছিল বলে অভিযোগ। পর পর এমন ঘটনায় প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও সিয়াটলের এই অপ্রীতিকর ঘটনার ঠিক আগেই হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবাসী ভারতীয় প্রযুক্তি শিল্পোদ্যোগী বিশাল গোন্দল, শেফ বিকাশ মেহতা ও অন্যদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ‘হনুমান চালীসা’-র একটি প্রতিলিপিও তুলে দেওয়া হয়।

অন্যদিকে, ওয়াশিংটন প্রদেশের গভর্নর বব ফার্গুসনও অলিম্পিয়ার প্রাদেশিক আইনসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল এবং সেনেটর মানকা ধিংড়ার সঙ্গে দীপাবলি পালন করেন। ফার্গুসন এক্স-এ জানিয়েছেন, চলতি রবিবারটিকে তিনি ওয়াশিংটন প্রদেশে আনুষ্ঠানিকভাবে ‘আলোর উৎসব দীপাবলি’ হিসেবে ঘোষণা করেছেন। গত এক দশকে তাঁদের প্রদেশেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বেড়েছে এবং প্রদেশের উন্নয়নে তাঁদের বিপুল অবদান রয়েছে বলেও গর্ব প্রকাশ করেন গভর্নর।

Continue Reading

Previous: তন্ত্রে শক্তি-তত্ত্ব
Next: ১২ বছরে দারিদ্রমুক্ত ৫০ কোটি মানুষ, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তুলে দাবি মোদীর

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T172236.499.webp

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.