Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ১২ বছরে দারিদ্রমুক্ত ৫০ কোটি মানুষ, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তুলে দাবি মোদীর

১২ বছরে দারিদ্রমুক্ত ৫০ কোটি মানুষ, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তুলে দাবি মোদীর

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T160935.505.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির সকালে দেশের দারিদ্র দূরীকরণ নিয়ে নাম না করে ইন্দিরা গান্ধীকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, শুধু মুখে গরিবি হটাও স্লোগান দেওয়া যথেষ্ট নয়। এই সরকার দারিদ্র দূরীকরণে বাস্তব কাজ করেছে। যার সুফল পেয়েছে দেশ। মাত্র ১২ বছরে দেশে ৫০ কোটি মানুষের দারিদ্র দূর হয়েছে।

এ বছরের দীপাবলিতে প্রধানমন্ত্রী কাটিয়েছেন ছত্তিশগড়ের বস্তারে। একটা সময় এই বস্তার মাওবাদীদের ঘাঁটি ছিল। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একদিকে যেমন মাও দমনে নিজের সরকারের সাফল্য তুলে ধরলেন, তেমনই তাঁর মুখে শোনা গেল আত্মনির্ভর এবং বিকশিত ভারতের লক্ষ্যপূরণের কথা। প্রধানমন্ত্রী বললেন, “আমি যখন এই আত্মনির্ভর ভারত বা বিকশিত ভারতের কথা বলি, তখন বিশ্বাস করি একদিন এই স্বপ্নপূরণ হবেই।”

বস্তারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, দিন কয়েক আগেই একটি খুশির খবর এসেছে। যে খবর নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। বিশ্বব্যাঙ্ক একটা রিপোর্ট দিয়েছে। ১২ বছরে ৫০ কোটি মানুষ অতি দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। ৫০ কোটি, সংখ্যাটা ভাবুন। প্রধানমন্ত্রীর দাবি, গত ১২ বছরে এই সরকার গরিব কল্যাণকারী সমস্ত প্রকল্পের উন্নয়নের গতি অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধীর আমলের গরিবি হটাও স্লোগানকে কটাক্ষ করে মোদী বলছেন, “গরিবি হটাও স্লোগান দেওয়াটাই যথেষ্ট নয়। সরকারের ইচ্ছাশক্তির উপর সব নির্ভর করে।”

আসলে দেশের আর্থিক অবস্থা নিয়ে একাধিক আশাপ্রদ পরিসংখ্যান দিয়েছে বিশ্বব্যাঙ্ক। সমীক্ষা বলছে, ২০১১-১২ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত এই ১২ বছরে ভারতে দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠেছে প্রায় ৪৯.৬ কোটি মানুষ। বিশ্বব্যাঙ্ক ২০২১ সালের রোজগার ও ক্রয়ক্ষমতার উপর ভিত্তি করে এই সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী, ভারতে দারিদ্র ২০১১ সালে যেখানে ৫৭.৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল, সেখানে ২০২৩ সালে সেটা নেমে দাঁড়ায় ১৬.১ শতাংশে। যাঁদের দৈনিক রোজগার ৪.২০ ডলার, অর্থাৎ প্রায় ৪০০ টাকা, তাঁদের আর দরিদ্র হিসাবে ধরা হবে না।

অতি দারিদ্রের ক্ষেত্রে ছবিটা আরও আশাপ্রদ। এই ১২ বছরে অতি দরিদ্রের সংখ্যা ২৭.১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ২.৬ শতাংশে। যাঁদের দৈনিক রোজগার ২৮৫ টাকার বেশি, তাঁরা অতি দরিদ্রের শ্রেণিতে পড়ছেন না।

দারিদ্রের সংখ্যা সার্বিকভাবে আশাপ্রদ হলেও গ্রামাঞ্চলে গরিবের সংখ্যাটা এখনও উদ্বেগের। গ্রামের দিকে এখনও গরিব মানুষের সংখ্যা প্রায় ১৯.৩ শতাংশ। যা শহরাঞ্চলের থেকে প্রায় ৮.৫ শতাংশ বেশি। দেশে ধনবৈষম্য নিয়েও এখনও উদ্বেগ রয়েছে। এখনও নিচুতলার ১০ শতাংশ মানুষের রোজগারের তুলনায় উপরতলার ১০ শতাংশ মানুষের রোজগার প্রায় ১৩ গুণ।

Continue Reading

Previous: সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী বিক্ষোভ! রুখে দিলেন উপস্থিত মানুষ
Next: ‘রাজনীতি পছন্দ করতাম না’, আত্মজীবনীতে অকপট সোনিয়া, রাজীবের মৃত্যুর পর কেন এলেন রাজনীতিতে?

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-09T164157.172.webp

৪ লক্ষ অতিথির ভোজ, ঘোড়দৌড়ে জিতলেই থার! মেয়ের বিয়েতে ঢালাও ব্যবস্থা বিহারের বিধায়ক অনন্তের

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T161523.130.webp

জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ, চাঞ্চল্য রাজবাঁধে

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T154252.320.webp

দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭, আহত প্রায় শতাধিক

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.