Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘রাজনীতি পছন্দ করতাম না’, আত্মজীবনীতে অকপট সোনিয়া, রাজীবের মৃত্যুর পর কেন এলেন রাজনীতিতে?

‘রাজনীতি পছন্দ করতাম না’, আত্মজীবনীতে অকপট সোনিয়া, রাজীবের মৃত্যুর পর কেন এলেন রাজনীতিতে?

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T162910.611.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের আগে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে। সোনিয়ার ব্যক্তিগত জীবনের বহু অজানা কথা একে একে জনসমক্ষে আসছে। নিজের আত্মজীবনীতে সোনিয়া দাবি করেছেন, তিনি নিজে রাজনীতি মোটেই পছন্দ করতেন না। এমনকী শাশুড়ি ইন্দিরার মৃত্যুর পর রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন তিনি। অথচ দিনের শেষে তিনি নিজেও রাজনীতিতে প্রবেশ করেন।

সোনিয়ার দাবি, রাজীবের মৃত্যুর পর কংগ্রেসের অবস্থা রীতিমতো সঙ্কটাপন্ন হয়ে যাচ্ছিল। দলে একের পর এক ভাঙন। বর্ষীয়ান নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। একের পর এক নেতার আর্জি, শেষে বাধ্য হয়েই তিনি সক্রিয়ভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। ভগবত গীতার বাণী তাঁকে অনুপ্রেরণা জোগায়।

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী নিজের আত্মজীবনীতে জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীবের রাজনীতিতে প্রবেশে ঘোর আপত্তি ছিল তাঁর। এমনকী তাঁর দুই সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাও চাইতেন না বাবা রাজনীতিতে যান। বাবার মৃত্যুর পর মায়ের রাজনীতিতে প্রবেশে আপত্তি আরও দৃঢ় হয় রাহুল-প্রিয়াঙ্কার। তাঁদের আশঙ্কা ছিল, মা রাজনীতিতে প্রবেশ করলে বাবার মতো মা-কেও হারাতে হবে তাঁদের।

আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, “আমি রাজনীতি পছন্দ করতাম না। এমনকী রাজীব এত বছর সক্রিয় রাজনীতিতে ছিল তখনও। কিন্তু বুঝতে পারতাম কেন ওকে রাজনীতিতে ঢুকতে বাধ্য হতে হয়। রাজীবকে তাঁর মায়ের প্রতি, দেশের প্রতি কর্তব্য যেভাবে টানত, সেই টান এবার আমিও অনুভব করা শুরু করি।”

আত্মজীবনীতে ভগবত গীতার কথাও উল্লেখ করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তিনি বলছেন, “যখনই আমি রাজীবের বা আমার শাশুড়ির ছবির পাশ দিয়ে যেতাম, আমাকে যন্ত্রণা এবং অপরাধবোধ ঘিরে ফেলত। কখনও কখনও ওদের ছবির দিকে তাকাতেও পারতাম না। নিজেকে প্রশ্ন করতাম, ওদের এতদিনের সব আত্মত্যাগ জলে যাচ্ছে, আমি চুপ করে আরামে বাড়িতে বসে থাকব কী করে?”

ততদিনে কংগ্রেস রীতিমতো সংকটে। ১৯৯৬ নির্বাচনে পরাজয় হয়েছে। অর্জুন সিং, পি চিদম্বরম, মমতা বন্দ্যোপাধ্যায়রা একে একে দল ছাড়ছেন। নতুন দল করছেন। কংগ্রেসের ভবিষ্যৎ সংকটের মধ্যে।

এদিকে রাহুল-প্রিয়াঙ্কা তাঁকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, কোনওভাবেই কোনও পাগলামো তিনি করবেন না। দ্বিধায় ভুগছিলেন সোনিয়া। সেসময় তাঁকে সাহায্য করে ভগবত গীতার বাণী। আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, ‘সেসময় ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো আমার মধ্যে অনুপ্রেরণা জোগায়। কর্ম করো, ফলের চিন্তা করো না।’

১৯৯৭ সালের জানুয়ারিতে সরকারিভাবে কংগ্রেসে যোগ দেন সোনিয়া। দু’বছর পরই ভগ্নপ্রায় দলের সভানেত্রী হন।

Continue Reading

Previous: ১২ বছরে দারিদ্রমুক্ত ৫০ কোটি মানুষ, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তুলে দাবি মোদীর
Next: সুইট পি ফুলের পরিচর্যা ও গাছভর্তি ফুল পাওয়ার সহজ উপা

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T172236.499.webp

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T164157.172.webp

৪ লক্ষ অতিথির ভোজ, ঘোড়দৌড়ে জিতলেই থার! মেয়ের বিয়েতে ঢালাও ব্যবস্থা বিহারের বিধায়ক অনন্তের

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.