ওঙ্কার ডেস্ক: শমীক ভট্টাচার্যর ভালো তৃণমূল তত্ত্ব। বিজেপিতে যোগদানের পরই মিলল পুরস্কার। বৃহস্পতিবার রাতে রাজ্যসভার তিন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তিনজন হলেন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক।দলের যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই, রাত ৯টা নাগাদ দিল্লির বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল এই তিনজনকেই সংসদের উচ্চকক্ষে প্রার্থী করা হচ্ছে।
ভরাডুবিতে দল ভেঙে ছারখার হওয়ার পরপরই রাজ্যসভার তিন সাংসদ – সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেব ২০৩০ সাল পর্যন্ত। তাঁদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী ২৪ জুলাইয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তিনজনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে বিজেপির হয়ে।
ওয়াকিবহাল মহলের মতে,এই তিন আসনই বিজেপির দখলে যাচ্ছে। তৃণমূল প্রার্থী বিজেপিতে যোগদানের প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানান, যারা দুর্নীতিগ্রস্থ নন, তাদের দলে নিতে সমস্যা কোথায়?