Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঝাড়খণ্ডের তরুণীকে ধর্ষণ কলকাতায়, গ্রেফতার সহপাঠী

ঝাড়খণ্ডের তরুণীকে ধর্ষণ কলকাতায়, গ্রেফতার সহপাঠী

Online Desk অক্টোবর 15, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: ফের এক বার ভিনরাজ্যের তরুণীকে বঙ্গে ধর্ষণের অভিযোগ সামনে এলো। কলকাতার আনন্দপুরে ঝাড়খণ্ডের এক তরুণীকে পুজোর সময় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তাঁর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের এক ফ্ল্যাটে ভাড়া থাকতেন ঝাড়খণ্ডের ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তাঁর সঙ্গে এক বান্ধবীও থাকতেন। পুজোর সময় অর্থাৎ চতুর্থীর দিন গত ২৬ সেপ্টেম্বর এক বন্ধুর সঙ্গে অভিযোগকারী ঠাকুর দেখতে বের হন। ২১ বছরের তরুণী বাইরে বেরোনোর পর তাঁর বান্ধবী ফ্ল্যাটে ছিলেন। ভোররাতে অভিযোগকারী তরুণী রুমে ফিরে আসেন। এর পর ওই বান্ধবী তাঁর এক বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়ে যান। অভিযোগ, কিছুক্ষণ পর বান্ধবীর বন্ধু যুবকটি আবার রুমে ফিরে আসে। সে বলে, কিছু জিনিস ফেলে গিয়েছে, সেগুলি নিতে এসেছে। এ কথা শোনার পর দরজা খুলে দেন অভিযোগকারী তরুণী। অভিযোগ, তখনই তাঁকে জোর করে মাদক জাতীয় কিছু খাইয়ে দেয় অভিযুক্ত যুবক। আর তার পরে অচেতন হয়ে গেলে তাঁকে ধর্ষণ করে ওই যুবক। সেই সঙ্গে হুমকি দেয়, এই ঘটনা কাউকে না জানানোর জন্য।

ঘটনার পর গত ৪ অক্টোবর আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। জানা গিয়েছে, তাঁর মেডিক্যাল পরীক্ষার রিপোর্টেও যৌন হেনস্থার প্রমাণ মিলেছে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক ছিল। মঙ্গলবার অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার ওড়িশার বাসিন্দা এক ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরে ধর্ষণ করা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য জুড়ে। তার রেশ কাটতে না কাটতেই ফের একটি ধর্ষণের ঘটনা সামনে এলো।

Post Views: 109

Continue Reading

Previous: কবে জাঁকিয়ে পড়ছে শীত? কবেই বা ভোজন রসিক বাঙালির ঘরে শুরু হতে চলেছে পিঠে পুলি উৎসব ?
Next: এই লড়াই চিনের সঙ্গে গোটা বিশ্বের; বিরল খনিজ পদার্থের চিনা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারতকে পাশে চায়ছে ওয়াশিংটন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.