Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কবে জাঁকিয়ে পড়ছে শীত? কবেই বা ভোজন রসিক বাঙালির ঘরে শুরু হতে চলেছে পিঠে পুলি উৎসব ?

কবে জাঁকিয়ে পড়ছে শীত? কবেই বা ভোজন রসিক বাঙালির ঘরে শুরু হতে চলেছে পিঠে পুলি উৎসব ?

Online Desk অক্টোবর 15, 2025
cf h

ওঙ্কার ডেস্কঃ ঋতুচক্রে ৬টি ঋতু হলেও রাজ্যে মূলত অনুভূত হয় ৩ টি ঋতু। গ্রীষ্ম, বর্ষা ও শীত। গ্রীষ্ম প্রধান দেশ আমাদের। তাই গ্রীষ্মটা একটু বেশিই অনুভূত হয়, আর তারপরেই আসে বর্ষা। এবছর বর্ষা যেন অন্যান্য সব ঋতুর সঙ্গেই জোট বেঁধেছিল। দীর্ঘ প্রায় বেশ কয়েকমাস ধরেই অঝোর ধারা নেমেছিল গোটা রাজ্যে। কলকাতা ও তার সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে জনজীবন প্রায় থমকে গেছিল ঠিক দুর্গাপুজোর আগেই। আর দুর্গাপুজোর ঠিক পরেই উত্তরবঙ্গ দেখেছিল বন্যার ভয়ানক রূপ। বর্ষার তান্ডবে রীতিমতো জেরবার হয়ে পড়েছিল রাজ্যবাসীর জীবন। আবহাওয়া দতফরের পূর্বাভাসকে বারবার বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধরে তান্ডব চালিয়েছে এ বছরের বর্ষা। তবে এবার শুধু হাওয়া অফিস নয়, প্রকৃতিও জানান দিয়েছে যে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। মেঘলা আকাশের ফাঁক দিয়ে উঁকি মেরেছে রোদের ঝলক।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা , হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে সকালে ও রাতে বাতাসে ঠান্ডার আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানালো হাওয়া অফিস। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই খবর।
পাশাপাশি উত্তরবঙ্গে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা নেই। ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতে শুরু করবে উত্তরবঙ্গে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকায় কুয়াশার প্রভাব বেশি দেখা দিতে পারে।
তবে এর মাঝেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলোর তথ্য অনুযায়ী, পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মান্যক সংস্থা জানিয়েছে, ২৫ অক্টোবর দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। ২৭ অক্টোবর সকালে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। এরপর বাতাসের অভিমুখ পরিবর্তিত হবে। পরিস্থিতি অনুযায়ী এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে চলে যেতে পারে। আবার অন্য সম্ভাবনা হল, এটি তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও ওড়িশার উপকূল, অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে। তবে জানা গেছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গঠন এবং শক্তি সম্পূর্ণভাবে স্থির না হওয়ায় এর চূড়ান্ত পথ ও প্রভাব নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, এবারের শীত কতটা জোরদার হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে না হাওয়া অফিস। তবে বিশেষজ্ঞদের অনুমান, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি পরতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রা রেকর্ড নীচে নামার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গেল শীতের কড়ানাড়া। এখন শুধু অপেক্ষা, কবে রাজ্য মুড়বে কম্বলের আড়ালে।

ভিডিও দেখুন-

Post Views: 194

Continue Reading

Previous: দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার সহপাঠী ওয়াসিফ আলি; বুধবার পেশ করা হবে আদালতে
Next: ঝাড়খণ্ডের তরুণীকে ধর্ষণ কলকাতায়, গ্রেফতার সহপাঠী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.