Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভেন্টিলেটর থেকে বার করা হল রেখা পাত্রকে, অল্প কথা বলছেন বিজেপি বিধায়ক

ভেন্টিলেটর থেকে বার করা হল রেখা পাত্রকে, অল্প কথা বলছেন বিজেপি বিধায়ক

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-54.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই এখন শ্বাস নিচ্ছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। সোমবার ভোরের দিকে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, যন্ত্র ছাড়া তাঁর শরীর কীভাবে সাড়া দেয়, সেটাই যাচাই করে দেখা হচ্ছিল। আপাতত বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে ঠিকই, তবে নিজে থেকেই শ্বাস নিতে পারছেন তিনি। এটাকেই চিকিৎসকেরা বড় অগ্রগতি বলে মনে করছেন।

এদিন হাসপাতালে গিয়ে চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ছিলেন বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদারও। পরে অর্চনা জানান, আগের দিনের তুলনায় রেখার অবস্থা অনেকটাই স্থিতিশীল। ভাঙা ভাঙা ভাবে কথা বলতে পারছেন তিনি। মুখে সামান্য জলও দেওয়া গেছে। ফুসফুসে সংক্রমণের বিষয়টি নিয়েও এদিন তথ্য দেন অর্চনা। তাঁর বক্তব্য, মুখের লালা ফুসফুসে ঢুকে যাওয়ায় অক্সিজেন চলাচলে সমস্যা হচ্ছিল। সিটি স্ক্যানে তা ধরা পড়ার পর অ্যান্টিবায়োটিক চালু করা হয়। এখন সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে।

বিষক্রিয়ার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। তবে স্বস্তির খবর, কিডনি ঠিকঠাক কাজ করছে। পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলেও এখন তা নিয়ন্ত্রণের মধ্যে। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের নেতৃত্বে নেফ্রোলজি ও টক্সিকোলজি বিভাগের বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসা করছেন।

চিকিৎসকদের মতে, আরও চার দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। তারপরেই বোঝা যাবে বিপদ পুরোপুরি কেটেছে কিনা।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা। পরিবারের লোকজন প্রথমে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় চার ঘণ্টা সেখানে থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

হাসপাতালের রেফারেল কার্ডে পরিবারের দাবি অনুযায়ী লেখা ছিল, হার্বাল লার্ভিসাইড জাতীয় বিষাক্ত কিছু পেটে গিয়েছে। সেই সময় রক্তচাপ ছিল ১২৪/৭০। প্রতি মিনিটে নাড়ির গতি ছিল ১১০। প্রতি মিনিটে ৪ লিটার অক্সিজেন লাগছিল। রোগী প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন। ডাকলেও সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়েও তাঁকে জাগানো যায়নি।

Continue Reading

Previous: ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, হরিণঘাটা থেকে গ্রেফতার পলাতক যুবক
Next: নির্বাচিত পুরসভাই নেই, তাহলে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কী ভাবে? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

1000412922.jpg

নেপালের পাশে ভারত, পড়শি দেশকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-56.webp

নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Online Desk নভেম্বর 23, 2026
1000412914.webp

জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000412922.jpg

নেপালের পাশে ভারত, পড়শি দেশকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-56.webp

নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Online Desk নভেম্বর 23, 2026
1000412914.webp

জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 23, 2026
1000412912.jpg

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত! ইতিবাচক কংগ্রেস-সপার বৈঠক

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.