Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য রাহুলের ভূয়সী প্রশংসা শশীর

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য রাহুলের ভূয়সী প্রশংসা শশীর

Online Desk জানুয়ারি 30, 2026
Shashi-Tharoor.png

ওঙ্কার ডেস্ক: কংগ্রেস সাংসদ শশী থারুর সাম্প্রতিক রাহুল গান্ধিকে ঘিরে বক্তব্যের জেরে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে সরাসরি মুখ খুললেন তিনি। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে তাঁর মতামতকে অনেকেই বিজেপি-ঘনিষ্ঠ বলে ব্যাখ্যা করছিলেন। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে থারুর স্পষ্ট জানিয়ে দেন, তাঁর অবস্থান কোনওভাবেই “প্রো-বিজেপি” নয়, বরং তিনি সবসময় দেশের স্বার্থ এবং প্রয়োজন হলে সরকারের সঠিক সিদ্ধান্তের পক্ষে কথা বলেন।
তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় থারুর বলেন, জাতীয় নিরাপত্তা, কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে দলীয় রাজনীতির বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেই কারণেই কিছু ক্ষেত্রে তিনি এমন মন্তব্য করেছেন, যা রাজনৈতিকভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দাবি, এসব মন্তব্যের উদ্দেশ্য ছিল দেশকে শক্তিশালী অবস্থানে রাখা, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করা নয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই সংসদে এবং জনজীবনে কংগ্রেসের নীতির সঙ্গেই তিনি কাজ করে এসেছেন। দলের প্রতি তাঁর আনুগত্য অটুট রয়েছে এবং দল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। আগামী নির্বাচনে কেরলে কংগ্রেসের প্রচারেও সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও জানান তিনি। দলের সাফল্যের জন্য তিনি কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ে থারুরের মন্তব্য দলের আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলেনি বলেই বিতর্কের সূত্রপাত। তবে তাঁর ব্যাখ্যা অনুযায়ী, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা স্বাভাবিক এবং দেশের স্বার্থে গঠনমূলক সমর্থন জানানোকে দলবিরোধী হিসেবে দেখা উচিত নয়।

Continue Reading

Previous: আসছে জওয়ান২, ফের আরও একবার কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন অ্যাটলি?
Next: পরের সপ্তাহেই বিশ্বকাপ ইডেন ঘুরে দেখলেন সৌরভ

সম্পর্কিত গল্প

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-55.webp

চার মাসে রাজ্যে দু’টি পুলিশি এনকাউন্টার, সমর্থনে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.