Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আসছে জওয়ান২, ফের আরও একবার কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন অ্যাটলি?

আসছে জওয়ান২, ফের আরও একবার কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন অ্যাটলি?

Online Desk জানুয়ারি 30, 2026
fhj.png

ওঙ্কার ডেস্ক: বলিপাড়ায় নতুন জল্পনা, শাহরুখ খানের সঙ্গে ফের আরও একবার কাজ করতে চলেছেন পরিচালক অ্যাটলি? নিজের সেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাকঢাক না করেই মুখ খুললেন তিনি। ‘জওয়ান’ ছবির সুবাদে এখনও পর্যন্ত স্রেফ একবার মাত্র ‘কিং খান’-এর সঙ্গে কাজ করলেও, সেই ছবির বিপুল সাফল্যের পর থেকেই দর্শকমহলে জল্পনা শুরু হয়েছিল -তবে কি আবার আসবে ‘জওয়ান ২’? কিন্তু সেই প্রত্যাশায় আপাতত জল ঢেলে দিলেন খোদ পরিচালকই।
সম্প্রতি অ্যাটলি জানান, ‘জওয়ান ২’ এখনই হচ্ছে না। পরে যদিও এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, “আমি আর শাহরুখ স্যর নিশ্চয়ই আবার কোনও না কোনও ছবিতে অবশ্যই একসঙ্গে কাজ করব। তবে ‘জওয়ান ২’ এখনই নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, হয়তো আরও কিছু বছর পরে হতে পারে ‘জওয়ান ২’! এটা আমার আর শাহরুখ স্যারের আগামী প্রজেক্ট কিন্তু নয়। তবে হ্যাঁ, যখন সব কিছু স্বাভাবিক ছন্দে আসবে, তখন আমরা অবশ্যই কিছু একটা ভাবব।” জওয়ান২ না হলেও শাহরুখ খানের সঙ্গে আবার কাজ করার আগ্রহ লুকোননি অ্যাটলি। তিনি জানান, ‘কিং খান’ নিজেও ভবিষ্যতে একসঙ্গে কিছু করার কথা বলেছেন, তবে তা যে জওয়ান ছবির সিক্যুয়েলই হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।
এই প্রসঙ্গেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা আরেকটি গুজব নিয়েও মুখ খোলেন অ্যাটলি। শোনা যাচ্ছিল, শাহরুখ খান নাকি তাঁকে দিয়ে ‘ডন ৩’ পরিচালনা করাতে চান। বিষয়টি সরাসরি নাকচ করে দিয়ে অ্যাটলির সাফ বক্তব্য, “ওহ হো! এটা স্রেফ গুঞ্জন। আমিও পড়েছি খবরে। না না, এরকম কিছুই নয়।”

Post Views: 211

Continue Reading

Previous: চিনকে ঠেকাতে ভারতকে কাছে টানার চেষ্টা ওয়াশিংটনের
Next: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য রাহুলের ভূয়সী প্রশংসা শশীর

সম্পর্কিত গল্প

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.