Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বনগাঁয় বিজেপির ঘরেই ভাঙন! মঞ্চ থেকে দলের একাংশ আর পুলিশকে তুলোধোনা করলেন শান্তনু

বনগাঁয় বিজেপির ঘরেই ভাঙন! মঞ্চ থেকে দলের একাংশ আর পুলিশকে তুলোধোনা করলেন শান্তনু

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-95.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বনগাঁয় পদ্ম শিবিরের ভিতরে ফাটল যে দিন দিন বড় হচ্ছে, তা এবার নিজের মুখেই মেনে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে এক মিলন অনুষ্ঠানে উঠে দলীয় কোন্দল আর প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

শান্তনুর বক্তব্য, বিজেপি কর্মীরা মার খেলেও পুলিশ চুপ করে বসে আছে। তাঁর কথায়, “এখানে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন। যাঁরা মারছে তাঁরা বিজেপি। পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে। তাঁরা নিরপেক্ষ ভাবে কাজ করছেন না।” কয়েকজন নেতার কথায় প্রশাসন চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “প্রশাসনকে শিক্ষা দিয়ে ছাড়ব।”

দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও সরব হন শান্তনু। তিনি বলেন, “এখানে বিভাজন তৈরি হচ্ছে। তার ফলে বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।” বিধানসভা ভোটের পর বিজেপির একাংশের নেতা তৃণমূল নেতাদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে শান্তনুর হুঁশিয়ারি, “তৃণমূলের সবকটা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।” মিলন উৎসবের আয়োজনের কারণ হিসেবে সমতার অভাবের কথাও তুলে ধরেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় দেখা মেলেনি বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাসের। কেন অনুপস্থিত? এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরে দুই এসপিও-এর মৃত্যু হয়েছে সেনার গুলিতে! বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতার, তীব্র প্রতিবাদ বিজেপির
Next: সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স হ্যান্ডল, কালীঘাট শিবিরকে দোষারোপ!

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.