স্পোর্টস ডেস্ক: তিন বছর বাদে আবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়া মুম্বাই দলে যোগ দেওয়ার পর তাঁর হাতে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু হার্দিক পাণ্ডিয়া আইপিএল ক্রিকেটে মুম্বাইকে তুলে ধরতে ব্যর্থ হন। চলতি বছরে রোহিত শর্মাকে অধিনায়ক করা হবে, এমন গুঞ্জন ছিল। যখন হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ছেড়ে পাঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত হলেন, তখন ওই জল্পনা আরও বড় আকার নেয়। মুম্বাই দলকে রোহিত পাঁচবার আইপিএল ট্রফি তুলে দেন। রোহিত শর্মা বলতেই হিটম্যান। তাঁর ব্যাট থেকে প্রচুর রান আসে। পাশাপাশি, ভারতীয় দলে তিনি নেতৃত্ব দিয়ে নজর কাড়েন। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ক্রিকেটে অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ফাইনালে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়।রোহিত শর্মা মুম্বাই দলের জার্সি গায়ে ৪৫টি ম্যাচ খেলেছেন। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১১ বছর মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। গতবছর মুম্বাই দল লিগ টেবলে সবার নিচে ছিল। তাই সবাই আশা করছেন, রোহিত শর্মা ঘুরে দাঁড়াতে পারবেন।মুম্বইয়ের দেওয়া বিবৃতিতে রোহিত বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলের নেতৃত্ব দিতে পারা সব সময়েই আমার কাছে গর্বের। নীতা বৌদি এবং আকাশের সঙ্গে আগামী মরসুম নিয়ে দারুণ সব কথাবার্তা হয়েছে। আমরা কী অর্জন করতে পারি সেটা নিয়ে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে।”২০তম মরসুমের জন্য আমি তৈরি। সামনে যে সমস্যাই থাকুক না কেন, সমর্থকদের আনন্দ করার অনেক মুহূর্ত তৈরি করে দেব। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, সকলে মিলে খেলাটা উপভোগ করার দিকেই মনোযোগ থাকবে আমাদের।”
মুম্বই দলের মালিক নীতা অম্বানীর মনে পড়ে গিয়েছে ২০১১-র কথা, যে বছর রোহিতকে দলে নেওয়া হয়েছিল। তিনি বলেছেন, “রোহিতের দলে যোগ দেওয়ার মুহূর্ত এখনও মনে আছে। এত বছর ধরে ক্রিকেটার হিসেবে ওর গড়ে ওঠার সাক্ষী থাকতে পেরে আমি আপ্লুত। একজন চ্যাম্পিয়ন, নেতা এবং অসাধারণ মানুষ। ২০তম মরসুমে রোহিতকে নেতা হিসেবে দেখতে পারা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। ও এত বছরে আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে।রোহিত বলেন, ‘সত্যি বলতে, প্রথমে আমার মনে হয়েছিল, এই মুহূর্তে আমি এর জন্য প্রস্তুত নই। ফিরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হয়েছিল। অনেক কিছু ঘটে গিয়েছে। আমি জানতাম না, এই দায়িত্ব নেওয়ার মতো মানসিক অবস্থায় রয়েছি কি না।’ তবে সময় নিয়ে ভাবনাচিন্তা করার পর নিজের সিদ্ধান্ত বদলান রোহিত। তাঁর মনে হয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক দিশা। যদিও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তাঁকেই নেতা হতে হবে, এমনটা মনে করেন না তিনি। বরং, দলের মধ্যে নতুন করে দিশা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেছেন। রোহিত বলেন, ‘ভিতর থেকে একটা অনুভূতি হচ্ছিল। আমি বলছি না যে এই দলের নেতা হিসেবে আমাকেই প্রয়োজন। বরং, দলটার একটা সঠিক দিশা প্রয়োজন।’আমি বুঝতে পেরেছিলাম, এই দলটা আমারই তৈরি করা। ১০ বছর ধরে আমি এই দলকে নেতৃত্ব দিয়েছি। আমার মনে হয়েছিল, আবার এই চ্যালেঞ্জটা গ্রহণ করার সময় এসেছে।’ ২০২০ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর থেকে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ২০২১ সালে পঞ্চম স্থানে শেষ করার পর, ২০২২ সালে পয়েন্ট তালিকার একেবারে নীচে ছিল। ২০২৩ আইপিএলের পর রোহিতের হাত থেকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়ার হাতে। কিন্তু তাতেও প্রত্যাশিত সাফল্য আসেনি। ২০২৪ সালে দশম স্থানে শেষ করে মুম্বই। ২০২৫ সালে কোয়ালিফায়ার ২-এ পৌঁছলেও, ২০২৬ সালে ফের নবম স্থানে নেমে যায়।
গত কয়েক বছরের এই হতাশজনক পারফরম্যান্স যে ক্রিকেটারদেরও বিরক্ত করেছে, সেটা অকপটে স্বীকার করেন রোহিত। তাঁর মতে, সমস্যাটা শুধু প্লে-অফে উঠতে না পারা নয়, বরং মাঠে নিজেদের সেরাটা দিতে না পারাই ছিল সবচেয়ে বড় হতাশার কারণ। রোহিত বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা যেভাবে খেলছিলাম, তাতে যথেষ্ট হতাশ ছিলাম। পেশাদার খেলোয়াড়দের জীবনে এমন হয়। আমি এক, দু’জন ক্রিকেটারের কথা বলছি না, গোটা দলের কথাই বলছি। হতাশার কারণ শুধু প্লে-অফে যোগ্যতা অর্জন করতে না পারা ছিল না। আসল হতাশা ছিল ভাল ক্রিকেট খেলতে না পারা এবং নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারা।’
ফের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের পর দলের মানসিকতায় বদল আনতে চান রোহিত। তাঁর মতে, এখনই আরেকটি আইপিএল ট্রফি জয়ের কথা ভেবে চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। বরং, ক্রিকেটের আনন্দ উপভোগ করাই দলের প্রাথমিক লক্ষ্য। রোহিত বলেন, ‘একটা বিষয় আমি নিশ্চিতভাবে মেনে চলব, সেটা হল ট্রফি নিয়ে একেবারেই কথা বলব না। ট্রফি অনেক দূরের বিষয়। প্রথমে আমাদের খেলাটা উপভোগ করতে হবে। খেলায় আনন্দ থাকা প্রয়োজন। মজা করাটাই আসল।’ চাপ যে পেশাদার ক্রিকেটের অংশ, সেটা জানেন রোহিত। তবে সেই চাপ যেন ক্রিকেট উপভোগ করার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটাই চান। দলের প্রত্যেক ক্রিকেটারকেই এই মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোহিত। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার আনন্দকেও সমান গুরুত্ব দিতে চান।
অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের খাতায় রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। ২০১৩ সালে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ও। তবে অতীতের সাফল্যকে আঁকড়ে ধরে বসে থাকতে চান না হিটম্যান। বরং, পুরনো সাফল্য থেকে আত্মবিশ্বাস নিয়ে নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন।
রোহিত বলেন, ‘আমরা পাঁচটা ট্রফি জিতেছি। কিন্তু গত ছয় বছরে আমরা নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। অতীতে কী করেছি, সেটা মাথায় রাখতে হবে ঠিকই, কিন্তু তার ওপর নির্ভর করে থাকা চলবে না। আমরা কী অর্জন করেছি, সেটা মনে রাখার পাশাপাশি অতীতকে ভুলে এগিয়ে যাওয়াও জরুরি।’