Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এবার মেট্রো স্টেশনের নাম বদলাতে চায় রাজ্যের নামকরণ কমিটি, জায়গার নামেই হবে স্টেশন

এবার মেট্রো স্টেশনের নাম বদলাতে চায় রাজ্যের নামকরণ কমিটি, জায়গার নামেই হবে স্টেশন

Online Desk নভেম্বর 28, 2026
1000486840.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: শুধু রাস্তা বা পার্ক নয়, এবার কলকাতার মেট্রো স্টেশনগুলির নাম বদলের ভাবনাও সামনে এল। রাজ্য সরকারের তৈরি নামকরণ কমিটির মতে, বেশ কিছু স্টেশনের নাম নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার নাম অনুযায়ী স্টেশনগুলির নতুন নাম রাখার প্রস্তাব কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

শুক্রবার কলকাতা পুরসভায় কমিটির প্রথম বৈঠক হয়। কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের এই বৈঠকে ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর-কমিশনার স্মিতা পাণ্ডে, তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সহ অন্যান্য সদস্যরা।

বৈঠকের পর তথাগত রায় জানান, মেট্রোর বহু স্টেশনের নাম নিয়ে মানুষ বিভ্রান্ত হন। কে ক্ষুদিরাম, কে উত্তম কুমার, তা অনেকেই বুঝতে পারেন না বলে তাঁর দাবি। তাই কমিটির সিদ্ধান্ত, স্টেশনের নাম হবে এলাকার নামে। প্রাথমিকভাবে নামগুলি ঠিক করে মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই বৈঠকে কলকাতার একাধিক রাস্তার নাম বদল নিয়েও আলোচনা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শহরের রাস্তা থেকে বিদেশি নামের ছোঁয়া সরিয়ে ফেলা হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক নেই, তাঁদের নাম রাস্তা থেকে মুছে ফেলার প্রস্তাব রয়েছে। প্রথম দফায় লেনিন সরণি, হো চি মিন সরণি সহ মোট ১৬টি রাস্তার নাম বদলানোর কথা ভাবা হচ্ছে।

নতুন নামকরণে ভারতের ইতিহাসে অবদান রাখা মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে। প্রস্তাবিত নামগুলি ইতিমধ্যে ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। তাঁদের অনুমোদন পেলেই নাম চূড়ান্ত করে তা রাজ্য সরকারের দফতরে পাঠাবে কমিটি। এরপর সরকার বিধানসভায় সেই প্রস্তাব পেশ করবে।

Continue Reading

Previous: ডিলিমিটেশন বিল রুখতে মমতাকে ফোন রাহুলের, আলোচনা বিরোধী জোটের রণকৌশল নিয়ে
Next: মুম্বাইকে আবার ট্রফি দিতে চান অধিনায়ক রোহিত

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.