Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন, স্বীকার করলেন জ্যোতি মালহোত্রা

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন, স্বীকার করলেন জ্যোতি মালহোত্রা

Online Desk মে 21, 2025
Jyoti.jpg

ওঙ্কার ডেস্ক : ভারতীয় ইউটিউবার এবং ভ্রমণ ভ্লগার জ্যোতি মালহোত্রা দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জেরায় স্বীকার করেছেন, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন তিনি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে দেশের গোপন তথ্য পাচার করেছেন বলেও তদন্তকারীদের জানিয়েছেন জ্যোতি। সূত্রের দাবি, তদন্ত চলাকালীন একাধিক প্রমাণের ভিত্তিতে তিনি তাঁর অপরাধ কবুল করেছেন।

জ্যোতি মালহোত্রা, ওরফে ‘জ্যোতিরানি’, হরিয়ানার হিসারের বাসিন্দা। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘Travel With Jo’। ট্রাভেল ব্লগিং-এর আড়ালে দীর্ঘদিন ধরে তিনি আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর পাসপোর্ট নম্বর 56098262, যা তিনি নিজেই জানিয়েছেন।

জ্যোতির স্বীকারোক্তি থেকে জানা গেছে, ২০২৩ সালে তিনি ভিসার জন্য দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে যান। সেখানেই তাঁর পরিচয় হয় ‘আহসান-উর-রহিম’ ওরফে ‘দানিশ’-এর সঙ্গে, যিনি পাকিস্তান হাইকমিশনের এক নিরাপত্তা অফিসার। এরপর থেকেই দানিশের সঙ্গে তাঁর মোবাইল নম্বর আদানপ্রদান এবং ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়।

জ্যোতি জানিয়েছেন, এরপর তিনি দুবার পাকিস্তানে গিয়েছেন। সেখানে তাঁর সঙ্গে আলি হাসান নামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি দানিশের ঘনিষ্ঠ। আলির মাধ্যমেই তাঁর সঙ্গে পাকিস্তানি ও ইতালীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের দেখা হয়, যারা নিজেদের সেনা অফিসার পরিচয় দিয়েছিলেন। শাকির ও রানা শাহবাজ নামে দুই কর্মকর্তার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, শাকিরের নম্বর তিনি নিজের ফোনে ‘জাট রাধাওয়ান’ নামে সেভ করে রাখেন যাতে সন্দেহ না হয়।
জ্যোতি দেশে ফেরার পরও পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য পাঠাতে শুরু করেন। তদন্তকারীদের দাবি, এই তথ্যগুলির মধ্যে সেনা গতিবিধি, অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত তথ্য এবং বিদেশ মন্ত্রকের কিছু বিষয়ও ছিল।

জ্যোতির বক্তব্য অনুযায়ী, দিল্লির পাকিস্তান হাইকমিশনে দানিশের সঙ্গে একাধিকবার তাঁর সরাসরি সাক্ষাৎ হয়েছে। সেখানেই অনেকবার তথ্য আদানপ্রদান হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

এক ইউটিউব ভ্লগারের ছদ্মবেশে দেশের গোপন তথ্য পাচারের এই খবরে এখন তুলকালাম গোটা দেশ। কীভাবে একজন সাধারণ ইউটিউবার এমন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়ে উঠল, তা নিয়েই তদন্ত চলছে।

Continue Reading

Previous: “ওয়াকফ ইসলামের জন্য অপরিহার্য নয়” সুপ্রিম কোর্টকে জানালেন সলিসিট্র জেনারেল
Next: এ দেশে পাক-গুপ্তচরের স্নায়ুকেন্দ্র

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.