Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বাজি নিয়ে কড়াকড়ি রাজ্যে, এর মধ্যেই শব্দবাজির পক্ষে সওয়াল বিধায়িক পাপিয়ার! কী বললেন?

বাজি নিয়ে কড়াকড়ি রাজ্যে, এর মধ্যেই শব্দবাজির পক্ষে সওয়াল বিধায়িক পাপিয়ার! কী বললেন?

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T124801.278.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বাজি ফাটানো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, পুজোয় বাজি ফাটবে। তবে তা যেন পরিবেশবান্ধব হয়। শব্দদূষণ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আবেদনও জানিয়েছেন তিনি। কিন্তু বিধায়িক পাপিয়া অধিকারীর নতুন একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

আমহার্স্ট স্ট্রিট ও খলিশানী-সহ একাধিক কালীপুজোর উদ্বোধনে গিয়ে বাজি নিয়ে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাটির প্রদীপ বেশি করে ব্যবহার করার কথা বলেন তিনি। পরিবেশ সচেতনতার বার্তা দিয়েই পুজোর উদ্বোধন সারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিজের কেন্দ্র টালিগঞ্জে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে শব্দ বাজির পক্ষেই সওয়াল করে বসেন বিধায়ক পাপিয়া অধিকারী। মাইক্রোফোন হাতে কথা বলার সময় তাঁর সামনেই সশব্দে পটকা ফাটে।

তখন বিধায়ক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, “কালীপুজোয় বাজি তো হবেই। কালীপুজো হবে আর বাজি হবে না, তা হয় না। বাজিটা হোক। তবে পুলিশ যেভাবে নির্দেশ দিয়েছে, সেভাবেই হোক। এরপর তিনি আরও বলেন, বাজি আমরা ফাটাব। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়।” বিধায়কের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে চর্চা।

প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলির দিনে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে লালবাজার। প্রতিবছরই কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডব নিয়ে সাধারণ মানুষের অভিযোগ থাকে। এবার সেই বিষয়ে দৃঢ় অবস্থান নিচ্ছে পুলিশ। আদালত ও পরিবেশ সংক্রান্ত নির্ধারিত গাইডলাইন অমান্য করে কেউ বেআইনি শব্দবাজি ফাটালে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বাজি ফাটানোর জন্য নির্দিষ্ট নির্দেশিকা ও সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগে এবার ঝাড়াই-বাছাই, ৫ লক্ষ কর্মীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
Next: ৮ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, অর্থ, প্রেম ও কর্মজীবনের রাশিফল :

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T172236.499.webp

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T164157.172.webp

৪ লক্ষ অতিথির ভোজ, ঘোড়দৌড়ে জিতলেই থার! মেয়ের বিয়েতে ঢালাও ব্যবস্থা বিহারের বিধায়ক অনন্তের

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.