Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি

আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি

Online Desk এপ্রিল 6, 2026
supreme-court-d.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল। সুপ্রিম কোর্টে ওই দিন ওই মামলার শুনানি হতে পারে। সোমবার সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি ছিল। এদিন নির্বাচন কমিশনের তরফে বলা হয়, সোমবার রাতেই কমিশনের তরফে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা যাবে।

সোমবার কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে, এদিন দুপুর ১২ টা পর্যন্ত ৫৯ লাখ ১৫ হাজার বিবেচনাধীন ভোটারের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে। এদিন প্রধান বিচারপতির কাছে নন্দলাল বসুর নাতির নাম বাদ যাওয়ার বিষয়টিও তুলে ধরেন আইনজীবী। তার প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, আপিল করতে নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে কমিশনকে। পাশাপাশি ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, বিচারকদের দেওয়া কারণ-সহ সব কিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করে সিদ্ধান্ত নিতে পারবে ট্রাইবুনাল। ১৯টি আপিল ট্রাইবুনাল একই রকম প্রক্রিয়া অনুসরণ করবে। এ ছাড়া তিনি বলেন, তিন জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এই কমিটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে। যা মেনে চলবে ১৯টি ট্রাইবুনাল।

অন্য দিকে মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনায় ২৪ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ওই দিন বিক্ষোভের ঘটনায় মোট ১২টি এফআইআর দায়ের হয়েছে। মোট সন্দেহভাজনের তালিকায় রয়েছে ৩০৯ জন।

Post Views: 125

Continue Reading

Previous: হেফাজতে পুলিশি নির্যাতনের ফলে মৃত্যু বাবা-ছেলের, ৯ কনস্টেবলকে মৃত্যুদণ্ড আদালতের
Next: শহরে উন্মোচিত হল কেকেআর-এর ফ্যান ম্যুরাল

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.