Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হেফাজতে পুলিশি নির্যাতনের ফলে মৃত্যু বাবা-ছেলের, ৯ কনস্টেবলকে মৃত্যুদণ্ড আদালতের

হেফাজতে পুলিশি নির্যাতনের ফলে মৃত্যু বাবা-ছেলের, ৯ কনস্টেবলকে মৃত্যুদণ্ড আদালতের

Online Desk এপ্রিল 6, 2026
court.jpg

ওঙ্কার ডেস্ক: লকডাউনে নিয়ম ভাঙার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাবা-ছেলে, হেফাজতে মৃত্যু হয়েছিল দুজনের। অভিযোগ উঠেছিল বাবা-ছেলের উপর পুলিশ নৃশংস অত্যাচার করার জেরে প্রাণ হারান তাঁরা। ছয় বছর আগের সেই ঘটনায় নয় জন পুলিশ কনস্টেবলকে সোমবার মৃত্যুদণ্ড দিল তামিলনাড়ুর মাদুরাই জেলার একটি আদালত।

রিপোর্ট অনুসারে, নিহত বাবা ও ছেলের নাম পি জয়রাজ এবং জে বেনিক্স। থুথুকুডি জেলায় তাঁদের একটি মোবাইল দোকান ছিল। ছয় বছর আগে ২০২০ সালে ১৯ জুন হেফাজতে তাঁদের উপর নির্যাতনের ঘটনাটি ঘটে। জয়রাজ এবং বেনিক্সকে লকডাউনের সময় নিয়ম ভেঙে দোকান খুলে রাখার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। যদিও পরে জানা যায়, নির্ধারিত যে সময় দোকান খোলা রাখার জন্য প্রশাসনের তরফে ঠিক করা হয়েছিল, সেই সময়ের মধ্যেই তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা ছিল। দুজনকে সাথানকুলাম থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় জয়রাজ ও বেনিক্সকে। কয়েক দিনের মধ্যেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের পরিবার অভিযোগ করে, থানায় সারারাত ধরে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। মলদ্বার থেকে রক্তপাত-সহ গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। পরে এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। গোয়েন্দারা ১০ জন পুলিশকর্মীকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে এক জন ইন্সপেক্টর, দুজন সাব-ইন্সপেক্টর এবং বেশ কয়েকজন কনস্টেবল ছিলেন। কেন্দ্রীয় সংস্থাটি পরবর্তীতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। তদন্ত চলাকালীন এক মহিলা কনস্টেবল সাক্ষ্য দেন। তিনি তদন্তকারীদের জানান, বাবা ও ছেলেকে রাতভর মারধর করা হয়। এমনকি সেই অপরাধের ফলে থানার টেবিল ও লাঠিতে রক্তের দাগ লেগে ছিল। ঘটনার পর সাথানকুলাম থানার গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়।

Post Views: 128

Continue Reading

Previous: নিরাপত্তা বেষ্টনি ভেদ করে দিল্লি বিধানসভায় ব্যরিকেড ভেঙে প্রবেশ অজ্ঞাত পরিচয়ের গাড়ি
Next: আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.