Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শহরে উন্মোচিত হল কেকেআর-এর ফ্যান ম্যুরাল

শহরে উন্মোচিত হল কেকেআর-এর ফ্যান ম্যুরাল

Online Desk এপ্রিল 6, 2026
kkr.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: ফুটবল বাঙালির প্রথম প্রেম হলে ক্রিকেট দ্বিতীয় পছন্দের খেলা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে গলা ফাটাচ্ছেন বঙ্গবাসী। কেকেআর ফ্যানদের জন্য দক্ষিণ কলকাতায় উন্মোচন করা হল ম্যুরাল। রাসবিহারী অ্যাভিনিউতে এই নজরকাড়া নতুন ম্যুরালটি উন্মোচন করা হয়েছে। আর এর ফলে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা হয়ে উঠেছে কেকেআর সমর্থকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ম্যুরালটিতে লেখা ‘প্রথম ভালবাসা কেকেআর’। যা দলের সঙ্গে কলকাতা শহরের আবেগকে জুড়েছে। কেকেআরের পরিচয়, খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে ঐক্যের সেতু তৈরি করেছে এই দৃশ্যপট। বেগুনি ও সোনালী রঙে আঁকা এই শিল্পকর্মে রয়েছে খেলোয়াড়দের বলিষ্ঠ ছবি। সেই সঙ্গে কেকেআর এর আইকনিক স্লোগান ‘করব, লড়ব, জিতব’। আধুনিক স্ট্রিট-আর্টের নান্দনিকতা এবং শক্তিশালী সাংস্কৃতিক উপাদানের মিশেলে ফুটিয়ে তোলা হয়েছে এই ম্যুরালটি। যা শহরের আবেগের সঙ্গে নিবিড় ভাবে জড়িত।
কলকাতা নাইট রাইডার্সকে বঙ্গবাসীর সঙ্গে সংযুক্ত করার জন্য কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম হল এই ম্যুরাল। সমর্থকদের কাছে দলকে পৌঁছে দিতে স্টেডিয়ামের বাইরেও মানুষের দৈনন্দিন জীবনে ছাপ রাখতে এই প্রচেষ্টা বলে মনে করছেন ক্রীড়া পর্যবেক্ষকরা।

Post Views: 152

Continue Reading

Previous: আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি
Next: মুখ্য নির্বাচন কমিশনকে অপসরণের আবেদন খারিজ দুই ভবনেই; ক্ষোভ প্রকাশ বিরোধীদের

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.