Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফ্রিজ হওয়া তালিকাতেই পশ্চিমবঙ্গে হবে বিধানসভা নির্বাচন, জানাল সুপ্রিম কোর্ট

ফ্রিজ হওয়া তালিকাতেই পশ্চিমবঙ্গে হবে বিধানসভা নির্বাচন, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 13, 2026
supreme-voter-list.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৬ এবং ৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানাল ফ্রিজ হওয়া তালিকাতেই আসন্ন বিধানসভা নির্বাচন হবে। ফলে যাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন তাঁরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে বঙ্গে মোট ৯০ লক্ষের বেশি মানুষের নাম তালিকা থেকে ডিলিট হয়েছে। তার মধ্যে ২৭ লক্ষ ভোটার শুধু বাদ গিয়েছেন বিচারাধীন থাকার পর নথি যাচাই পর্বে। যাঁরা বাদ পড়েছেন তাঁদের জন্য পরবর্তী ধাপ ট্রাইব্যুনাল। কিন্তু ট্রাইব্যুনালে আবেদনকারীরা কি ভোট দিতে পারবেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। শুধু তাই নয়, যাঁদের বৈধ পাসপোর্ট রয়েছে অথচ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাঁরা ভোট দিতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে তাঁদেরকে ট্রাইব্যুনালে ই আবেদন করতে হবে।

এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁকে জানিয়েছেন, ৩ এপ্রিল পর্যন্ত ৯৯.৬৯% অ্যা ডজুডিকেশনের কাজ শেষ হয়েছে। রবিবার পোর্টাল ইনট্রোডাকশন সেশন হয়েছে। প্রাক্তন বিচারপতি এবং বিচারকরা যাঁরা ট্রাইব্যুনাল পরিচালনা করবেন, তাঁদের পোর্টাল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।

Post Views: 186

Continue Reading

Previous: কড়া নিরাপত্তায় তৎপর মুম্বইয়ের পুলিশ, শিবাজি পার্কে সম্পন্ন হল আশা ভোঁসলের শেষকৃত্য,
Next: পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.