Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ কবে ? শুভেন্দুর দিল্লি সফরের মাঝে তুঙ্গে চর্চা

রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ কবে ? শুভেন্দুর দিল্লি সফরের মাঝে তুঙ্গে চর্চা

Online Desk মে 22, 2026
1000327693.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়ে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। সাক্ষাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে। এই আবহে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। যদিও ঠিক কী কথা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ গত বুধবারই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নবান্নে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকার। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একাধিকবার অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন। ডাবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ায় পশ্চিমবঙ্গে সেই কাজ আরও গতি পাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও ওই দিন শপথ নেন রাজ্যের নয়া মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী। যার মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও গঠন করা হয়নি। তা নিয়ে চর্চা চলছে সাধারণ মানুষের মধ্যে। কারা সেই মন্ত্রিসভায় জায়গা পান এখন সেটাই দেখার।

Post Views: 89

Continue Reading

Previous: ভাটপাড়া বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে বোমস্কোয়াড
Next: অবশেষে জামিন পেলেন বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.