Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন আশার আলো, বাদ পড়া ২১২৪ জনের নথি ফের যাচাই করবে পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন আশার আলো, বাদ পড়া ২১২৪ জনের নথি ফের যাচাই করবে পর্ষদ

Online Desk জুলাই 11, 2025
TET.jpg

নিজস্ব সংবাদদাতা : ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল থেকে বাদ পড়া ২১২৪ জন চাকরিপ্রার্থী ফের স্বপ্ন দেখছেন শিক্ষকতার। কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁদের নথি ফের যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণও ঘোষণা করা হয়েছে।

এই প্রার্থীরা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ (NIOS) থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেছিলেন। সেই শংসাপত্রের ভিত্তিতেই তাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, চাকরিরত না থাকলে ওই প্রতিষ্ঠান থেকে ডিএলএড করলে তা গ্রহণযোগ্য নয়। ফলে একধাক্কায় প্যানেল থেকে বাদ পড়েন তাঁরা। পরে ‘ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন’ (NCTE) জানায়, যদি কেউ ২০১৭ সালের ১ এপ্রিলের আগে শিক্ষক হিসেবে নিযুক্ত থাকেন, সেক্ষেত্রে NIOS-এর ডিগ্রিও বৈধ। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ১২০০ জনের নথি আগেই যাচাই করে পর্ষদ। সেই দৃষ্টান্ত দেখিয়ে বাকি ২১২৪ জন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট তাঁদের পক্ষে রায় দিয়ে পর্ষদকে নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত (রবিবার ছাড়া) নথি যাচাই চলবে। প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মার্কশিট, জন্মের প্রমাণপত্র, টেট শংসাপত্র-সহ ১৩ ধরনের নথি পরীক্ষা হবে। ২০১৭ সালের আগে স্কুলে কাজ করার প্রমাণ ও বেতন সংক্রান্ত নথি থাকবে মূল নজরে। যাচাইয়ের পরে নথি যথাযথ প্রমাণিত হলে ফের প্যানেলভুক্তি হবে বলেই ইঙ্গিত দিয়েছে পর্ষদ। তাই নতুন করে শিক্ষক হওয়ার লড়াইয়ে আশার আলো দেখছেন বহু প্রার্থী।

Post Views: 238

Continue Reading

Previous: জন্মদিনের পার্টিতে রক্তাক্ত ষড়যন্ত্র; মালদহে তৃণমূল নেতার খুনে অভিযুক্ত আর এক তৃণমূল নেতা
Next: আগামী সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পুর্বাভাস জানালো আবহাওয়া দফতর, উঃ থেকে দঃবঙ্গ ভিজবে সব জেলা

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.