Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জন্মদিনের পার্টিতে রক্তাক্ত ষড়যন্ত্র; মালদহে তৃণমূল নেতার খুনে অভিযুক্ত আর এক তৃণমূল নেতা

জন্মদিনের পার্টিতে রক্তাক্ত ষড়যন্ত্র; মালদহে তৃণমূল নেতার খুনে অভিযুক্ত আর এক তৃণমূল নেতা

Online Desk জুলাই 11, 2025
Malda.jpg

নিজস্ব সংবাদাতা : মালদহের লক্ষ্মীপুর গ্রামে জন্মদিনের পার্টি পরিণত হল রক্তাক্ত নাটকে। বন্ধু ও সহকর্মীর বাড়িতে নিমন্ত্রিত হয়ে খুন হতে হল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। অভিযোগের আঙুল উঠেছে তাঁরই পুরনো সঙ্গী, আর এক তৃণমূল নেতা মইনুল শেখের দিকে। ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল আবুল কালাম আজাদের। পার্টির মাঝেই তাঁকে ঘরের ভিতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার।

স্থানীয় সূত্রে খবর, নিহত আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল থেকে জাল নথি তৈরির মতো একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি আত্মসাতের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই সব বিতর্কের মধ্যেই তাঁর এক সময়ের ব্যবসায়িক অংশীদার মইনুল শেখের সঙ্গে নয় বিঘা জমি নিয়ে বিরোধ চরমে ওঠে। পুলিশ মনে করছে, সেই বিবাদই শেষমেশ খুনে গিয়ে পৌঁছেছে।

অভিযুক্ত মইনুল শেখ একসময় কংগ্রেসে গেলেও পরে আবার তৃণমূলে ফিরে আসেন। তবে জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী সাফ জানিয়েছেন, “দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অভিযুক্ত যে-ই হোক, কঠোর আইনি ব্যবস্থা হোক।” মইনুল শেখকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনার দিনেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক খাঁকে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছিল। তিনি বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন। টানা দু’দিনে দুই জেলায় রাজনৈতিক খুনের জেরে চাপে শাসক দল।

Post Views: 133

Continue Reading

Previous: বাবার গুলিতে খুন হরিয়ানার ক্রীড়া দুনিয়ার উজ্জ্বল মুখ রাধিকা যাদব
Next: প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন আশার আলো, বাদ পড়া ২১২৪ জনের নথি ফের যাচাই করবে পর্ষদ

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.