Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

Online Desk আগস্ট 29, 2025
thai-prime-minister.jpg

ওঙ্কার ডেস্ক: কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে একটি ফোনকলের রেকর্ড ফাঁস হয়েছে। আর তার জেরে আগেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ স্থগিত করেছিল আদালত। এ বার তাঁকে ক্ষমতাচ্যুত করল দেশটির সাংবিধানিক আদালত।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পর এখন সে দেশে দুটি পদ্ধতিতে নতুন সরকার গঠন হতে পারে। প্রথমটি হচ্ছে, দেশটির আইন প্রণয়নকারীরা যদি একমত হন তবে নতুন সরকার গঠন করতে পারে। সেটি না হলে আরেকটি পথ হচ্ছে নতুন করে নির্বাচন আয়োজন করা। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালের আগষ্ট মাসে পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সে সময় তাঁর বয়স ছিল ৩৭ বছর। থাইল্যান্ডের ইতিহাসে পেতংতার্ন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তবে ক্ষমতার আসনে বেশি দিন থাকতে পারলেন না তিনি। মাত্র এক বছরের মাথায় তাঁকে ক্ষমতাচ্যুত হতে হল।

পেতংতার্ন এর যে ফোনকলটি ফাঁস হয়েছে সেখানে তাঁকে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলে অভিহিত করতে শোনা গিয়েছে। যে কথোপকথনে তিনি নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেছেন বলে অভিযোগ। গত ১৫ জুন ফোনের মাধ্যমে হওয়া ওই কথোপকথনে হুন সেনকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কিছু চাইলে, আমাকে বলবেন। আমি বিষয়টি দেখব।’ তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয় জোর সমালোচনা। যদিও পেতংতার্ন দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের চলমান উত্তেজনা কমানোর কৌশল হিসেবে তিনি এ ভাবে কথা বলেছিলেন।

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে কাঁচা নুডলস খেয়ে মৃত্যু কিশোরের
Next: অমিত শাহকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে দায়ের অভিযোগ

সম্পর্কিত গল্প

New-Project-32.webp

পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন, চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, ছেলে বোলসোনারোকে হারিয়ে ইতিহাস

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-28.webp

হরমুজ উপকূলে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, রবিবারই কি ইরানে হামলা চালাবে আমেরিকা?

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-26.webp

১৬ মাস যুদ্ধের মাঝে আটকে, ড্রোনে ঝুলে প্রাণ ফিরে পেলেন ইউক্রেনের জওয়ান

Online Desk অক্টোবর 25, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.