Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পশ্চিম এশিয়ার দেশে হামলা মার্কিন বাহিনীর, প্রতিশোধ নাকি যুদ্ধের বার্তা?

পশ্চিম এশিয়ার দেশে হামলা মার্কিন বাহিনীর, প্রতিশোধ নাকি যুদ্ধের বার্তা?

Online Desk ডিসেম্বর 20, 2025
syria2.jpg

ওঙ্কার ডেস্কঃ সিরিয়ায় আমেরিকার হামলা। পশ্চিম এশিয়ার মাটিতে ফের সক্রিয় হয়ে উঠল আমেরিকার সেনাবাহিনী। শুক্রবার রাতে ট্রাম্পের নির্দেশে সিরিয়ার আইএস জঙ্গিঘাটি নিশানা করে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। হামলার পর ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। অনেক জঙ্গি নিহত হয়েছে।
কিন্তু কেন এই হামলা? গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েক জন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। মার্কিন মুলুকে দেহ পৌঁছোনোর পরেই প্রতিশোধের বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিদের তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। মধ্য সিরিয়ার অন্তত ৭০টি জায়গা চিহ্নিত করে গোলাবর্ষণ করা হয়েছে।
সূত্রের খবর, সিরিয়ার হামলায় যুদ্ধের বার্তার জল্পনা মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন, ‘এই অভিযানের নাম ‘অপারেশন হকআই স্ট্রাইক’। তবে এটা কোনও যুদ্ধের সূচনা নয়। এটা প্রতিশোধ। শত্রুদের নিশানা করে খতম করেছি। সিরিয়ায় আইএস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্রের ঘাঁটি ইত্যাদিকে নিশানা করা হয়েছিল।’
সিরিয়া সরকার জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই জারি রয়েছে। সিরিয়াকে জঙ্গিদের মুক্তাঞ্চল হতে দেওয়া হবে না। এই মুহূর্তে সিরিয়ায় ১০০০ মার্কিন সেনা রয়েছেন।
সিরিয়া হামলার পর বিশ্বের সকল প্রান্তের জঙ্গিদের উদ্দেশে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘‘আমেরিকার কোন ক্ষতি করলে, আমেরিকার নাগরিকদের ক্ষতি করলে পরিণতি ভালো হবে না।”

Post Views: 243

Continue Reading

Previous: নজরুলের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে হাদিকে, সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
Next: আসামে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৫ হাতির; লাইনচ্যুত ৫ বগি

সম্পর্কিত গল্প

burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.