Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • কুম্ভমেলা থেকে সিনেমায় ডাক, আল্লু অর্জুনের পুষ্পা ৩’র নায়িকা হবেন ভাইরাল কন্যা মোনালিসা

কুম্ভমেলা থেকে সিনেমায় ডাক, আল্লু অর্জুনের পুষ্পা ৩’র নায়িকা হবেন ভাইরাল কন্যা মোনালিসা

Online Desk জানুয়ারি 22, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্কঃ মহাকুম্ভের মেলা থেকে সোজা সিনেমায় ডাক পেলেন মালা বিক্রেতা মোনালিসার। এই ঘটনা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কুম্ভ মেলার মাঠে পাথরের মালা বিক্রি করেন মোনালিসা। মেলায় প্রায় প্রতিদিনই ক্যামেরায় নজর বন্দি হয়েছেন তিনি। আকর্ষণীয় ধূসর চোখের মোনালিসা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় । এই আবহে কানাঘুষো শোনা যাচ্ছে মোনালিসা নাকি কুম্ভমেলা থেকে পাড়ি দিতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ফিল্ম পাড়ার গুঞ্জন রটেছে, আল্লু অর্জুনের পুষ্পা ৩ ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন তিনি।
বাড়িতে মা-বাবাই একমাত্র উপার্জনকারী। রুদ্রাক্ষের মালা বিক্রিই পেশা মোনালিসার। এই সোশ্যাল মিডিয়ার চক্করে ঝক্কি পোহাতে হচ্ছে তাঁকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, লোকে আমায় দেখলেই ছুটে আসছে। এত মানুষের ভিড়ে ভয় লাগছে। আর সবচেয়ে বড় বিরক্তর ব্যাপার হল, আমার মালা বিক্রি কমে গিয়েছে। এটাই তো আমার রোজগার। কথায় কথায় জানান এর আগেও এক ভিডিওতে ভাইরাল হয়েছিলেন তিনি।
আল্লু অর্জুনের ছবিতে মোনালিসা ডাক পেয়েছেন কি না এখনও পর্যন্ত তা জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে সিনেমায় ডাক পেলে অভিনয় করবেন তিনি। ধূসর চোখের জাদুই রাতারাতি বদলে দিয়েছে মোনালিসার জীবন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোনালিসার আরেকটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বিউটি পার্লারে গিয়ে নিজেকে একেবারে বদলে ফেলছেন মোনালিসা। তবে কি পাকাপাকিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন মোনালিসা? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

ভিডিও দেখুন-

Post Views: 347

Continue Reading

Previous: মার্কিন মুলুকের প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, তথ্য জানালো ব্লুমবার্গ
Next: ফের আইএসএলে রেফারি বিতর্ক! ইস্টবেঙ্গল ম্যাচে লাল কার্ড বদলে হল হলুদ

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.