Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়ছে তাপমাত্রা, স্বস্তি নেই বাংলায়, বৈশাখের শুরুতেই ফুল মেজাজে গ্রীষ্ম

বাড়ছে তাপমাত্রা, স্বস্তি নেই বাংলায়, বৈশাখের শুরুতেই ফুল মেজাজে গ্রীষ্ম

Online Desk এপ্রিল 18, 2026
chgv.png

ওঙ্কার ডেস্ক: রাস্তায় প্যাঁচপ্যাঁচে গরম, আবার ঘরেও পাখা ছাড়া এক মুহূর্ত টেকা দায়। বৈশাখের শুরুতেই ফুল মেজাজে গ্রীষ্ম। বৃষ্টি হলেও যে খুব সুরাহা হচ্ছে তেমনটাও ঠিক নয়। তবে আবহাওয়া স্বস্তি না দিলেও, আবহাওয়া দফতর শোনাল স্বস্তির খবর। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর , বীরভূম , মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে দু এক জায়গায় চলবে।
দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।

Post Views: 126

Continue Reading

Previous: হরমুজ প্রণালী ‘খোলা’ বলছে ইরান, মার্কিন অবরোধে ফের অচলাবস্থার হুঁশিয়ারি
Next: মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট না দেওয়ায় বিরোধীদের ‘মহিলা বিরোধী’ বলে আক্রমণ বিজেপির, কী বলছেন রাহুল-কল্যাণরা?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.