ওঙ্কার ডেস্ক : সকাল থেকেই হালকা শীতের হাওয়া উপভোগ করছে রাজ্যবাসী। স্বাভাবিক ভাবেই কবে রাজ্যে প্রবেশ করছে শীত, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গে এখনই শীতের আগমন ঘটছে না। শীতকে উপভোগ করতে হলে ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে কলকাতাবাসীকে। তবে আগামী বুধবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা এখনই নেই কলকাতার আকাশে। তবে বুধবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে দক্ষিণের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনার নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং পাহাড়ে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।
