Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

বৃহস্পতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

Online Desk আগস্ট 7, 2025
rain.png

ওঙ্কার ডেস্ক: একদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশে যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুঁকছে রাজ্যে। এইসবের জেরে আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়েই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি জেলায় বইতে পারে দমকা ঝরো হাওয়া। বৃহস্পতিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া, বাঁকুড়া ও বর্ধমান জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের পর শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। তবে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে। উত্তরবঙ্গে আগামী ৭ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Post Views: 209

Continue Reading

Previous: নদিয়ায় অবসর প্রাপ্ত এক সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি
Next: ভারতের উপর আরও ২৫% শুল্ক চাপাল আমেরিকা, ‘রুশ বাণিজ্যের শাস্তি’ বলেই দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.