Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আষাঢ় পেরিয়ে শ্রাবণের ধারায় মজেছে রাজ্যবাসী। অন্যদিকে, উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই আমজনতার। বৃহস্পতিবার প্রায় গভীর রাত থেকে চলছে বৃষ্টি। এমন শ্রাবণধারার সঙ্গে অপরিচিত নয় বঙ্গবাসী। তবে, সকাল থেকেই বৃষ্টির ফলে নিত্যযাত্রীদের পড়তে হচ্ছে সমস্যার মুখে। তবে বলা যেতেই পারে সব মিলিয়ে আজ এক ভরপুর রেইনি ডে!
তবে শুক্রবার দক্ষিণবঙ্গে দীর্ঘমেয়াদি হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। দুপুর পর্যন্ত সম্পূর্ণ মেঘলা আকাশ। একটানা বৃষ্টি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল এবং লাগোয়া জেলার কোনো কোনো অংশে দুই এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও নদীয়ায়। কলকাতা-সহ বাকি জেলায় দীর্ঘ সময়ের জন্য টানা হালকা মাঝারি বৃষ্টির প্রভাব থাকবে বলেই খবর। দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে আবার শুরু ভারী বৃষ্টি। চলবে মঙ্গলবার পর্যন্ত। শুক্র এবং শনিবার মূলত মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে শুক্রবার এবং কাল শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা চার জেলায়। আপাতত ভারী বৃষ্টির কোন সতর্কবার্তা নেই। তবে রবিবার থেকে আগামী মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তবে উত্তরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে বলেই জানা গিয়েছে।
হওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় মধ্যরাত থেকে শুরু হওয়া হালকা মাঝারি বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Post Views: 23

Continue Reading

Previous: ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী
Next: প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.