Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

রবিবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk এপ্রিল 5, 2026
e4r.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমের মধ্যে এবার স্বস্তির খবর দিলে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।
এদিন দক্ষিণের হুগলি ও নদিয়া জেলার কিছু অংশে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলাতেও এদিন ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার কারণে বাড়ছে বৃষ্টির সম্ভাবনাও।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিমাণ বেশি হবে মঙ্গলবার ও বুধবার। এই কদিনে রাজ্যে কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 179

Continue Reading

Previous: এবার কলকাতা ওড়াব, পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Next: ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ, কোনও উত্তর নেই কমিশনের কাছে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.