Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার কলকাতা ওড়াব, পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

এবার কলকাতা ওড়াব, পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতকে হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Online Desk এপ্রিল 5, 2026
PAK-MANTRI.jpg

ওঙ্কার ডেস্কঃ পহেলগাঁও বর্ষপূর্তির আগে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান। শনিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, ভারত যদি কোনও অভিযান চালায় পাকিস্তানে, আর ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যদি ফের সংঘাত হয়, তাহলে আর হামলা সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। ভারতের অভ্যন্তরেও তা ছড়িয়ে পড়বে। পহেলগাঁও বর্ষপূর্তির আগে শনিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ হুমকির সুরে জানালেন, এবার আমরা কলকাতা ওড়াব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা বলেন, “ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনও রকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। এবার আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব। ভারত নিজেই নিজেকে রক্তাক্ত করার যড়যন্ত্র করছে’। তাঁর দাবি, ভারতে শীঘ্রই কোনও ‘ফলস ফ্ল্যাগ’ হামলা হতে পারে।
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ আরও জানিয়েছেন, “যদি ভারত এরকম কিছু করার চেষ্টা করে, তাহলে গত বছরের চেয়েও বড় অপমানের সম্মুখীন হতে হবে তাদের। এবার সংঘাত ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে, তাদের ঘরে ঢুকে হামলা চালাব।”
অন্যদিকে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করে হয়েছিল, চলতি মাসেই পাকিস্তানে এক বা ধারাবাহিক কিছু হামলা হতে পারে। যার নেপথ্যে থাকবে খোদ পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ইচ্ছাকৃতভাবে দেশজুড়ে আশান্তিও সৃষ্টি করা হতে পারে। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী করা হবে ভারতকে। এমনই ষড়যন্ত্র করছে ইসলামাবাদ।

Post Views: 142

Continue Reading

Previous: এগিয়ে থেকেও জামশেদপুর ম্যাচে জয় হাতছাড়া বাগানের
Next: রবিবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.