Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইগো সরিয়ে রেখে শেষ সাত দিন ঝাঁপিয়ে পড়ুন ! ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাস বাড়ানোর টনিক দিলেন অভিষেক

ইগো সরিয়ে রেখে শেষ সাত দিন ঝাঁপিয়ে পড়ুন ! ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাস বাড়ানোর টনিক দিলেন অভিষেক

Online Desk এপ্রিল 15, 2026
Abhisek.jpg

নিজস্ব সংবাদদাতা : কোনো ইগো রাখা চলবে না, দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দলের কয়েক হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল করেন তিনি। সেই বৈঠকে অভিষেক বলেন, প্রথম দফার ভোটের আগে এই সাত দিন সমস্ত ইগো সরিয়ে রেখে দলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। জানা গেছে, অভিষেক বলেছেন, ‘ সবাই মিলে কাজ করলে আসন ও ভোট দুটোই বাড়বে। ভোটের আগে অভিষেকের এই প্রচেষ্ঠা দলের মধ্যে উৎসাহ জাগাবে বলে মনে করা হচ্ছে।

এদিন কেন্দ্রীয় এজেন্সি ও নির্বাচন কমিশনকেও নিশান করেন অভিষেক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা হিসেবে কাজ করছে। পাশাপাশি ট্রাইব্যুনাল ঠিকমতো কাজ না করা নিয়েও সরব হন তিনি। তিনি বলেন, “বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে”। কিন্তু মানুষের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন অভিষেক।

এই ভোটকে অভিষেক ২৭ লক্ষ বনাম ১ কোটির লড়াই বলে উল্লেখ করেছেন। ফলে বোঝা যাচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে যে তোলপাড় চলছে তা যাতে দলীয় কর্মীদের মনোবলকে আঘাত না করতে পারে তার জন্যই অভিষেকের এই ভোকাল টনিক। তাই চ্যালেঞ্জ ছুঁড়েছে দিয়ে তিনি বলেন, “২৭ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এই ভেবে যে তারা সবাই তৃণমূলের ভোটার।” তিনি বলেন, “চ্যালেঞ্জ করছি আমাদের ভোট শতাংশ আরও বাড়বে। এমনকি যদি ১ কোটি নামও বাদ দেওয়া হয়, তাহলেও তৃণমূলই ক্ষমতায় ফিরবে।” অভিষেকের দাবি, এবার ২০২১-এর রেকর্ডও ভেঙে যাবে। সংবাদমাধ্যমে প্রকাশিত নানা সমীক্ষার প্রসঙ্গ টেনে অভিষেক বলেছেন, বিজেপি বুঝে গিয়েছে বাংলায় তাদের হার নিশ্চিত। ২০২১ সালের ছবির পুনরাবৃত্তি ঘটতে চলেছে।

Post Views: 132

Continue Reading

Previous: মার্কিন অবরোধ এড়িয়ে ইরানের বন্দর থেকে হরমুজ প্রণালী পার হল দুটি জাহাজ
Next: বিজেপির বুথ কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সাক্ষাৎ, ভোটে জেতার জন্য দিলেন ৬টি দাওয়াই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.