Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুধবার থেকেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

বুধবার থেকেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

Online Desk জুন 2, 2026
suvendu-dfd.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনের আগে থেকেই বিজেপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলাদের মাসে মাসে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার এই প্রকল্পের ফর্ম প্রকাশ করেন। ইতিমধ্যে যারা এই প্রকল্পে আবেদন করেছেন যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে। মঙ্গলবার তারকেশ্বরে দাঁড়িয়ে ফের একবার এ বিষয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল থেকেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বাংলার মা-বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। কোনও অনুপ্রবেশকারীকে এই টাকা দেওয়া হবে না।’ উল্লেখ্য, মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বহু পুরুষের হদিশ মিলেছে, যাঁরা মহিলাদের সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পের এই টাকা নিতেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি মহিলাদের আশ্বস্ত করে তাঁদের সহযোগিতা চান।

সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে। যাচাই করবে না? একটু সহযোগিতা করুন।’ সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর উপভোক্তা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন হাজার টাকা। অফলাইনের সঙ্গে সোমবার থেকেই অনলাইনেও পূরণ করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। প্রসঙ্গত, অন্নপূর্ণা ভাণ্ডারে ১২ পাতার ফর্ম পূরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে কম জলঘোলা হয়নি। প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, মহিলাদের টাকা দিতে এত তথ্য কেন প্রয়োজন সরকারের। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে এ ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন।

Post Views: 84

Continue Reading

Previous: তৃণমূলের চিঠি জমা নিতে অস্বীকার স্পিকারের সচিবের, ক্ষুব্ধ কুণাল
Next: তৃণমূলের করুণ দশা, ধরনায় ১০ বিধায়কের দেখা মিলল না, খোঁচা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.