Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের চিঠি জমা নিতে অস্বীকার স্পিকারের সচিবের, ক্ষুব্ধ কুণাল

তৃণমূলের চিঠি জমা নিতে অস্বীকার স্পিকারের সচিবের, ক্ষুব্ধ কুণাল

Online Desk জুন 2, 2026
kunu-kaku.jpg

ওঙ্কার ডেস্কঃ একদিকে ধর্মতলায় রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভায় স্পিকার বনাম তৃণমূল সংঘাত চরম আকার ধারণ করল। মঙ্গলবার বিধানসভায় স্পিকারের উদ্দেশে দেওয়া তৃণমূলের একটি চিঠি জমা নিতে সাফ অস্বীকার করল স্পিকারের সচিব। বিধানসভা চত্বরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
স্পিকার এবং সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তিনি জানান, আজ তৃণমূলের প্রতিনিধি দল স্পিকারের উদ্দেশ্যে একটি চিঠি জমা দিতে গিয়েছিল। কিন্তু সচিব জানান, গতকাল একটি চিঠি রিসিভ করার পর স্পিকার নির্দেশ দিয়েছেন যে, বিরোধীদের কোনও চিঠি আর রিসিভ করা যাবে না। স্পিকারের অনুমতি না থাকলে কোনও চিঠি নেওয়া সম্ভব নয়। কুণাল প্রশ্ন তোলেন, স্পিকার না থাকলে বা ব্যস্ত থাকলে কি আমরা একটা চিঠিও জমা দিতে পারব না? আমরা তো ওঁর সঙ্গে দেখাও করতে গিয়েছিলাম, কিন্তু উনি দেখাও করলেন না, আবার চিঠিও নেওয়া যাবে না? এটা কী ধরনের নিয়ম চলছে?”
তবে চিঠি রিসিভ না করায় কুণাল ঘোষ স্পিকারের সচিবের টেবিলেই চিঠিটি রেখে আসেন এবং তার একটি স্পষ্ট ভিডিও রেকর্ড করে নেন। প্রমাণ হিসেবে সেই ভিডিও তুলে নিয়েই তাঁরা বিধানসভা থেকে বেরিয়ে আসেন।
চিঠি জমা না নেওয়া প্রসঙ্গে, তাপস রায় বলেন, এই চিঠি সংক্রান্ত রেজোলিউশন নিয়ে মামলা চলছে। সিআইডি তদন্ত হয়েছে। হতে পারে তার জন্যে চিঠি নিতে চাননি।

Post Views: 69

Continue Reading

Previous: দাউদ-ঘনিষ্ঠ সেলিম দোলার মাদকচক্রে ইডির অভিযান, মুম্বই-গুজরাটে ২০ স্থানে তল্লাশি
Next: বুধবার থেকেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.