নিজস্ব প্রতিনিধি, হাওড়া ; হাওড়ার বাঁকড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। বাঁকড়া ফাঁড়ির অন্তর্গত রসিকল এলাকার বাসিন্দা সাদ্দাম খুঁড়েশী। সাদ্দামকে বাড়ি থেকে কিছু দূরে রাস্তায় পড়ে থাকতে দেখে, তৎক্ষণাৎ তার পরিবারের লোকদের খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকেরা এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর দেখে স্থানীয় হাসপাতাল সাদ্দামকে চিকিৎসার জন্য কলকাতার পিজি হাসপাতালে রেফার করে। তবে অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানান্তরিত করার সময়ই তার অবস্থার অবনতি হয়। পিজি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে।
সাদ্দামের পরিবার সূত্রে জানা গেছে, যুবকের ঘাড় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। যদিও ইতিমধ্যেই খুনের ঘটনার মামলা রাজু করেছে সাদ্দামের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সাদ্দাম কে অন্যত্র খুন করে এলাকায় ফেলে দেওয়া হয়েছে।