Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সরকারি জমি জবরদখল বরদাস্ত নয়’, বুলডোজার অ্যাকশনের পক্ষে সওয়াল দিলীপের

‘সরকারি জমি জবরদখল বরদাস্ত নয়’, বুলডোজার অ্যাকশনের পক্ষে সওয়াল দিলীপের

Online Desk মে 19, 2026
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর প্রথম কলকাতার তোপসিয়ায় বুলডোজার অভিযান চালিয়েছিল। বেআইনিভাবে বহুতল নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। তবে তোপসিয়ায় সেই অভিযান কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত থাকলেও সোমবার হাওড়ায় বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। আগামী দিনে গোটা রাজ্যে বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে এই অভিযান চালানো হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘সরকারি জমিতে কোনও ধরণের জবরদখলবরদাস্ত করা হবে না।’

খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘নতুন সরকার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে। সরকারি জমিতে কোনো ধরনের জবরদখল আমরা বরদাস্ত করব না।’ তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, শনিবার গভীর রাতে হাওড়া এবং শিয়ালদহ রেল স্টেশনে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। সোমবার হাওড়া পৌর কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতলে বুলডোজার নিয়ে অভিযান চালানো হয়। অভিযোগ, শুধুমাত্র জি প্লাস ওয়ান অর্থাৎ ২টি তলা নির্মাণের অনুমোদন দেওয়া থাকলেও জি প্লাস ফাইভ অর্থাৎ মোট ৬ তলা বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছে।

এদিন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি মেশিন এনে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়। অশান্তি এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছিল। স্থানীয়দের দাবি, এই অবৈধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল। তার ভিত্তিতে কর্পোরেশন এবং প্রশাসন নির্মাণটিকে অবৈধ বলে চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ শুরু করে।

Post Views: 14

Continue Reading

Previous: ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবার পাবে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: বাঁকড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, উত্তেজনা এলাকায়!

সম্পর্কিত গল্প

dilip-ghosh-cow.png

গোমাতাকে আদর করলে কমবে উচ্চরক্তচাপ! ‘গরুর দুধে সোনা’ পর ফের বিতর্কিত মন্তব্য দিলিপ ঘোষের

Online Desk মে 19, 2026
Untitled.png

পূর্বের ‘বিরোধী বয়কট’ রাজনীতিতে না নতুন মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গের বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও

Online Desk মে 19, 2026
HIGH-COURT.jpg

আর জি কর কাণ্ডে সিবিআইকে অকুস্থল সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

Online Desk মে 19, 2026

You may have missed

dilip-ghosh-cow.png

গোমাতাকে আদর করলে কমবে উচ্চরক্তচাপ! ‘গরুর দুধে সোনা’ পর ফের বিতর্কিত মন্তব্য দিলিপ ঘোষের

Online Desk মে 19, 2026
Untitled.png

পূর্বের ‘বিরোধী বয়কট’ রাজনীতিতে না নতুন মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গের বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও

Online Desk মে 19, 2026
HIGH-COURT.jpg

আর জি কর কাণ্ডে সিবিআইকে অকুস্থল সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

Online Desk মে 19, 2026
Brazil.jpg

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.