Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবার পাবে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবার পাবে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 19, 2026
4.jpg

ওঙ্কার ডেস্কঃ একুশ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। অভিযোগ, তৃণমূলের হাতে আহত হয়েছিলেন বহু বিজেপি সমর্থক। বিজেপির দাবি, সেই সময় তাঁদের ৩২১ জন কর্মী খুন হয়েছেন। ২৬ এর বিধানসভা পালাবদলের গল্প বলে। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ তারিখ ভোট ফলতায়। ভোটের প্রচারে এসে মঙ্গলবার ফলতার সভা থেকে বিজেপির নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।
সূত্রের খবর, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলে সহযোগিতা পাবে। সমস্ত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকবেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, একুশের ভোটেও বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু স্বপ্নপূরণ হয়নি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অভিযোগ, তারপর জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। তারপর পেরিয়েছে ৫ বছর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০০ পার করেছে বিজেপি। বাংলায় পালা বদল হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই অ্যাকশনে নেমেছেন মুখ্যমন্ত্রী। এবার ফলতায় গিয়ে মৃত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাড়ানোর আশ্বাসও দিলেন।

Post Views: 58

Continue Reading

Previous: উত্তরপ্রদেশ ৯ বছরে ১৭০০০ এনকাউন্টার, নিহত ২৮৯ অপরাধী
Next: ‘সরকারি জমি জবরদখল বরদাস্ত নয়’, বুলডোজার অ্যাকশনের পক্ষে সওয়াল দিলীপের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.