Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গণনা শেষের আগেই ব্যারাকপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ক্যানিং পূর্বে মারধর বিজেপি প্রার্থীকে

গণনা শেষের আগেই ব্যারাকপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ক্যানিং পূর্বে মারধর বিজেপি প্রার্থীকে

Online Desk মে 4, 2026
tmc-bjp.jpg

ওঙ্কার ডেস্ক: গণনা শেষের আগে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাঁপুইকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফল প্রকাশের দিন এমন অশান্তির ঘটনায় সতর্ক নির্বাচন কমিশন। কোনও ধরণের গোলমাল বসদাস্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা।

অভিযোগ, সোমবার বিজেপির কাউন্টিং এজেন্ট মারধর করেন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে। ওই তৃণমূল প্রার্থী বিষয়টি নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। আরেকটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে, যেখানে বলা হয়েছে, ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাঁপুইকে মারধর করেছে তৃণমূলের লোকজন। অভিযোগ পেয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও অশান্তি যাতে না ঘটে, তা পুলিশকে দেখতে হবে। এই সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্রকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ৩টে পর্যন্ত কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে ২৯৩ আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯৫ আসনে এগিয়ে, আর তৃণমূল এগিয়ে রয়েছে ৯২ আসনে। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি এগিয়ে রয়েছেন ভাঙড় আসনে, হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি দুটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে। এদিন সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠকে ভোটারদের অনুরোধ করে অশান্তি না করার অনুরোধ করেন।

Post Views: 106

Continue Reading

Previous: ‘৫০ হাজার ভোটে জিতে বিধানসভায় যাব’, আত্মবিশ্বাসী আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি
Next: মতুয়া ভোটে বনগাঁয় গেরুয়া ঝড়, উত্তর ২৪ পরগনায় শক্ত ঘাঁটি ধরে রাখল বিজেপি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.