Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এবার অঙ্গনওয়াড়িতে বন্ধ ডিম-সবজি ! কারণ জানিয়ে নোটিশ দিল কর্মীরা

এবার অঙ্গনওয়াড়িতে বন্ধ ডিম-সবজি ! কারণ জানিয়ে নোটিশ দিল কর্মীরা

Online Desk জুলাই 9, 2026
anganwari.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপাতত পুষ্টিকর খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে ডিম ও সবজি। কেন্দ্রগুলির বাইরে নোটিস টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বকেয়া অর্থ না মেটানো পর্যন্ত ডিম ও সবজি সরবরাহ করা সম্ভব নয়। ফলে বর্তমানে শিশু, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য সরকারি বরাদ্দের চাল-ডাল দিয়ে শুধুমাত্র খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অভিযোগ, প্রায় চার মাস ধরে ডিম ও সবজি কেনার জন্য বরাদ্দ অর্থ তাঁদের হাতে পৌঁছায়নি। দীর্ঘদিন নিজেদের অর্থ খরচ করে কিংবা দোকান থেকে ধার নিয়ে সামগ্রী কিনে পরিষেবা চালিয়ে গেলেও এখন সেই সুযোগ আর নেই। দোকানদাররাও বকেয়া বেড়ে যাওয়ায় আর ধার দিতে রাজি নন। বিষয়টি তাঁরা শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক-সহ সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানিয়েছেন বলেও দাবি করেছেন, কিন্তু এখনও কোনও স্থায়ী সমাধান মেলেনি।
এক অঙ্গনওয়াড়ি কর্মীর বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য ভাতা এবং ব্যক্তিগত অর্থ খরচ করে শিশু ও মায়েদের জন্য ডিমের ব্যবস্থা করেছেন। অথচ বর্তমানে সরকার যে হারে ডিমের জন্য অর্থ দেয়, বাজারদর তার চেয়ে অনেক বেশি। পাশাপাশি কয়েক মাস ধরে বকেয়া টাকাও না পাওয়ায় আর নিজেদের পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই ডিম সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কর্মী ও সহায়িকারা গণস্বাক্ষর-সহ স্মারকলিপি জমা দিয়ে দ্রুত বকেয়া অর্থ মেটানোর দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রাপ্য অর্থ হাতে পেলেই আবার আগের মতো ডিম ও সবজি দেওয়া শুরু করা হবে।

Post Views: 32

Continue Reading

Previous: কেম্যান আইল্যান্ডসের যোগ! অভিষেকের চার্টার্ড জেট মামলায় নতুন আন্তর্জাতিক সূত্রের দাবি ইডির
Next: বৃষ্টির দাপট রাজধানী দিল্লি থেকে শহর কলকাতায়; হড়পা বানের আশঙ্কা মুম্বাইয়ে

সম্পর্কিত গল্প

Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026
suvendu-nabanna.jpg

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়ি মেরামত প্রশাসনের, শনিবার যাবেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.