Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভাঙড়ের বুথে বুথে জোড়া ইভিএম বসানোর পরিকল্পনা কমিশনের, কেন এই সিদ্ধান্ত?

ভাঙড়ের বুথে বুথে জোড়া ইভিএম বসানোর পরিকল্পনা কমিশনের, কেন এই সিদ্ধান্ত?

Online Desk এপ্রিল 16, 2026
eci.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছেন ভাঙড়ের ভোটাররা। কারণ এই বিধানসভার প্রতিটি বুথে জোড়া ইভিএম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মূলত প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় এই পদক্ষেপ নিতে হচ্ছে নির্বাচন পরিচালক সংস্থার।

কমিশন সূত্রের খবর, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র ভাঙড়ে এই ব্যবস্থা রাখতে হচ্ছে কমিশনকে। নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, একটি ইভিএম মেশিনে সর্বোচ্চ ১৬টি বোতাম থাকে। যার মধ্যে ১৫টি থাকে প্রার্থীদের জন্য, ব আকি একটি থাকে নোটার জন্য। কিন্তু আসন্ন নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৫ এর সীমা ছাড়িয়ে গিয়েছে। এই কেন্দ্রে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৯ জন। সাতটি রাজনৈতিক দলের তরফে ৭ জন এবং নির্দল হিসেবে দাঁড়িয়েছেন ১২ জন। আর এই কারণে একটি মেশিনে সমস্ত প্রার্থীর জায়গা হবে না। প্রথম মেশিনে ১৬ জনের জায়গা হলেও, বাকি ৩ জন প্রার্থী ও ‘নোটা’-র জন্য দ্বিতীয় একটি ইভিএম দরকার। তবে এই ব্যবস্থা করতে হলেও, প্রশাসনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই ইভিএমগুলির রক্ষণাবেক্ষণ ও স্ট্রংরুমে রাখার জায়গা নিয়ে। ভাঙড় বিধানসভা কেন্দ্রে মোট ৩০৪টি বুথ রয়েছে। প্রত্যেক বুথের জন্য দুটি করে ইভিএমের বন্দোবস্ত করতে খরচ যেমন বাড়বে, তা বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কর্মীরা বাড়তি সমস্যার সম্মুখীন হবেন। স্ট্রংরুমে জায়গা বাঁচাতে একটির ওপর আরেকটি করে রাখার ভাবনা চিন্তা চলছে। বুথের ভেতরেও দুটি মেশিন পাশাপাশি রাখা যাবে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভাঙড়ে যে আয়োজন করতে হচ্ছে তা বিরল হলেও এমন ঘটনা ঘটে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও। যেমন গত লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ ও যাদবপুরে জোড়া ইভিএমের ব্যবস্থা করতে হয়েছিল কমিশনকে।

Post Views: 109

Continue Reading

Previous: পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ মাকে চার তলা থেকে ফেলে মারল ছেলে; অভিযুক্ত গ্রেফতার
Next: ৫০০-র বেশি মহিলার সঙ্গে প্রতারণা ! দিল্লি পুলিশের হাতে গ্রেফতার সিরিয়াল সাইবার প্রতারক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.