Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফাইল সরানো রুখতে নবান্নে কেন্দ্রীয় বাহিনী পাঠাল কমিশন

ফাইল সরানো রুখতে নবান্নে কেন্দ্রীয় বাহিনী পাঠাল কমিশন

Online Desk মে 4, 2026
nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সরকার বিদায় নেওয়ার সম্ভাবনা ক্রমশ প্রকট হচ্ছে বঙ্গে। আর এই পরিস্থিতিতে নবান্ন-সহ প্রশাসনিক কার্যালয় থেকে ফাইল সরানো রুখতে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। যাতে কেউ কোনও নথি বা ফাইল না সরাতে পারেন সে জন্য নবান্নে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর নবান্ন-সহ রাজ্যের একাধিক সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা।

কমিশন সূত্রের খবর, নবান্নের পাশাপাশি মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্যভবনে বাহিনী পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে বঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত পুরনো ফাইল খোলা হবে। তা মাথায় রেখে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যের মূল প্রশাসনিক ভবন মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়ার নবান্নে। বাম আমলের মহাকরণকে আবার রাজ্যের মূল প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি। সেই লক্ষ্যে নতুন করে এই ভবন সাজানোর পরিকল্পনা রয়েছে। তৃণমূল সরকারের পতনের পর কোনও নথি লোপাট হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিজেপির। আর সেই কারণেই কমিশন দ্রুত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে মনে করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন। হুঁশিয়ারি দিয়ে মোদী-শাহরা বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত ফাইল খোলা হবে। তার আগে ফাইল লোপাট হওয়া রুখতে তৎপর নির্বাচন কমিশন।

Post Views: 101

Continue Reading

Previous: মতুয়া ভোটে বনগাঁয় গেরুয়া ঝড়, উত্তর ২৪ পরগনায় শক্ত ঘাঁটি ধরে রাখল বিজেপি
Next: তামিলনাড়ু জয়ে থলপতি বিজয়ের নেপথ্যে প্রশান্ত কিশোর, রাজনৈতিক কৌশলে ফের ‘কিংমেকার’ পিকে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.