Skip to content
মে 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হিন্দু ধর্মকে অপমান,প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের!

হিন্দু ধর্মকে অপমান,প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের!

Online Desk মে 27, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: হিন্দুধর্মকে ‘গন্দা ধর্ম’ বলাতে পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের করা হল এফ আই আর। জানা গিয়েছে, আইনজীবী রিঙ্কি চ্যাটার্জী সিং শিলিগুড়ি সাইবার থানায় এফআইআরটি দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে মন্তব্যগুলি সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন প্রথমে তিনি শিলিগুড়ি থানায় মমতার নামে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন, কিন্তু তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে থানা। তাঁর মতে হিন্দু ধর্মের প্রতি এটি কেবল অপমানজনক নয় ভারতের সংবিধান বিরুদ্ধও বটে। এর আগে, আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি চালানোর প্রতিবাদে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করে এফআইআর দায়ের করেছিলেন। পরে মুখ্যমন্ত্রীর ওই পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও একটি এফআইআর দায়ের করেছিল। এছাড়াও, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল, অপমানজনক মন্তব্য ছড়ানোর অভিযোগে শেক্সপিয়র সরণি থানায় অপর একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন জামিনযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিশ। । জানা গেছে ২০২৫ সালে ইদ উপলক্ষ্যে রেড রোডের অনুষ্ঠান এবং ২০২৬ সালের নির্বাচনী প্রচারে ধর্নামঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীর করা একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই FIR করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক মহলেই নয়, তৃণমূল কংগ্রেসের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে।রিঙ্কি চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, “২০২৫ সালে আমার অভিযোগ নিতে অস্বীকার করেন প্রধাননগর থানার আধিকারিকরা। আমার সঙ্গে দুর্ব্যবহার এবং কটু কথা বলে থানা থেকে বের করে দেওয়া হয়।” রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার শিলিগুড়ি সাইবার থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
উল্লেখ্য, এই বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ধরণের মন্তব্য ভারতের সংবিধান বিরোধী।

Post Views: 56

Continue Reading

Previous: ২০১৯ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ-সহ ১০
Next: ‘সরকার বদলালেও পুলিশের একাংশের স্বভাব পাল্টায়নি’, প্রশান্ত জামিন পাওয়ায় আইনরক্ষাকারী বাহিনীকে নিশানা মন্ত্রী দিলীপের

সম্পর্কিত গল্প

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026

You may have missed

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026
SU.jpg

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.