Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিঙ্গুরে শিল্পায়নের নকশা, মমতার বক্তব্য, শিল্প হবে কিন্তু কৃষি জমিতে নয়

সিঙ্গুরে শিল্পায়নের নকশা, মমতার বক্তব্য, শিল্প হবে কিন্তু কৃষি জমিতে নয়

Online Desk জানুয়ারি 28, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিঙ্গুরে। প্রায় দু দশক বাদে ফের সিঙ্গুর শিরোনামে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরে সভা করে গিয়েছেন। বুধবার সেই সিঙ্গুরের মাটিতেই সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের মঞ্চ থেকে সিঙ্গুরের জমি আন্দোলনের স্মৃতিচারণা করলেন তিনি। মনে করিয়ে দিলেন, কৃষি জমি বাঁচাতে তাঁর লড়াইয়ের কথা। ২৬ দিন অনশনের কথা। বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ফসলি জমি অধিগ্রহণ করে শিল্প আনতে চেয়েছিল। সেই নিয়েই লড়াই করেছিলেন মমতা। তারপরের ইতিহাস সকলের জানা। বুধবার সেই সিঙ্গুরেই ৮ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে বলে জানালেন মমতা। তবে স্পষ্ট করে দিলেন যে, শিল্প হবে, কিন্তু কৃষি জমিতে নয়।
কিছুদিন আগে মোদী এসেছিলেন সিঙ্গুরে। সিঙ্গুরবাসীর আশা ছিল, প্রধানমন্ত্রী অন্তত শিল্প নিয়ে কথা বলবেন। কিন্তু সব বিষয় কথা বললেও শিল্প নিয়ে কোনও কথা বলেননি তিনি। বুধবার সভা থেকে মোদী সরকারের একহাত নেন মমতা। বলেন, “সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আমি নিজেকে বাজি রেখেছিলাম। কথা দিয়েছিলাম। জমি ফিরিয়ে দিয়েছি। তোমরা কী করেছ? শুধু মুখে বড় বড় বুলি? একটা ইট কি পুঁতেছ? বাংলায় মুখে বড় বড় বুলি চলবে না। মমতাকে সিঙ্গুরবাসীর পাশে আছেন, তা বরাবরের মত আবারও বুঝিয়ে দিলেন মমতা।
সিঙ্গুরের সভা থেকে ভারচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। জানান, ঘাটাল মাস্টার প্ল্যান সাধারণ মানুষের সুবিধার্থে হবে।

এছাড়াও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, আশা-আইসিডিএস কর্মীদের জন্য ১০ হাজার করে দেওয়া হয়েছে মোবাইল ফোন কেনার জন্য। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। শস্যবিমায় কৃষকদের ৪০০০ কোটির বেশি দেওয়া হয়েছে। ২৯০ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি। কর্মসংস্থানের লক্ষ্যে ৮ একর জমির উপর সিঙ্গুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। শিল্প হবে, তবে কৃষি জমিতে নয়। ভিক্ষা করব না। রাজ্যের টাকায় সব হবে। বাংলায় কথা বললে, রাজস্থানে, বিহারে, ওড়িশায় মারে। আমরা তো তা করি না। আমাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। এর পাশাপাশি বুধবার সভা থেকে বাংলার বাড়ির টাকাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।

Post Views: 85

Continue Reading

Previous: অরিজিৎ’এর প্লেব্যাক না করার সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত দেখছেন শ্রেয়া ঘোষাল, কি জানালেন গায়িকা?
Next: ভাইরাল বরুণ ধাওয়ানের মেট্রোতে পুল-আপের ভিডিও, কটাক্ষের মুখে বলি অভিনেতা বরুণ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.