Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বার্ধক্য ভাতা বাড়িয়ে ২০০০ করার সিদ্ধান্ত সরকারের, বাড়ছে প্রতিবন্ধী ভাতাও

বার্ধক্য ভাতা বাড়িয়ে ২০০০ করার সিদ্ধান্ত সরকারের, বাড়ছে প্রতিবন্ধী ভাতাও

Online Desk মে 13, 2026
old-age.jpg

ওঙ্কার ডেস্ক: বার্ধক্য ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নয়া বিজেপি সরকারের। আগে বৃদ্ধবৃদ্ধারা ১০০০ টাকা করে মাসে ভাতা পেতেন। তা বাড়িয়ে ২০০০ টাকা করে করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। শুধু বার্ধক্য ভাতা নয়, প্রতিবন্ধী ভাতাও বাড়িয়ে ২০০০ টাকা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার নতুন সরকারের প্রথম কর্মদিবসের দিন মন্ত্রিসভার বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পূর্বতন সরকারের চালু করা কোনও সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প বন্ধ করা হবে না। সেই ঘোষণার কয়েক ঘন্টা পরে প্রশাসন সূত্রে জানা যায় অন্নপূর্ণা ভাণ্ডার চালুর কথা। এই প্রকল্পের আওতায় মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। আগামী ১ জুন থেকেই মহিলারা এই টাকা পাবেন। তবে বর্ধিত প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা কবে থেকে পাবেন মানুষ সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়ে দেয়। সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি-উপজাতির মহিলাদের মাসে ১৭০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হয়। কিন্তু বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, রাজ্যে তারা সরকারে এলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। গত ৪ মে নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতার মসনদে বিজেপি। এর পর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রতিশ্রুতি পূরণের পথে অগ্রসর হলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 130

Continue Reading

Previous: মোটা টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি! পুলিশের জালে দুই ভাই
Next: – অবৈধ বিল্ডিং নির্মানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের; বিছিন্ন করা হতে পারে বিদুৎ সংযোজন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.