Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ধর্মের ভিত্তিতে চালু হওয়া প্রকল্প বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার

ধর্মের ভিত্তিতে চালু হওয়া প্রকল্প বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার

Online Desk মে 18, 2026
cabinet.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মুসলিম সমাজের ইমাম ও মোয়াজ্জেনদের জন্য ভাতা চালু হয়েছিল। সেই সঙ্গে ভাতা দেওয়া হতো পুরোহিতদেরকেও। কিন্তু ধর্মীয় কারণের ভিত্তিতে চালু হওয়া এই সমস্ত প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বৈঠকে বসেছিলেন মন্ত্রীরা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি মাসে ইমাম, মোয়াজ্জেন ও পুরোহিতরা ভাতা পাবেন। কিন্তু আগামী জুন মাস থেকে এই সমস্ত ভাতা আর মিলবে না। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ কথা জানান। তাঁর কথায়, ‘তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

এ ছাড়া এদিনের বৈঠকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের তিন হাজার করে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা পান তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পান না তাঁদের জন্য আবেদন জানানোর জন্য নতুন পোর্টাল খোলা হবে। এদিন মন্ত্রিসভা রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মহিলাদের সরকারি বাসে পরিবহন ভাড়ামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যেতে পারবেন।

Post Views: 709

Continue Reading

Previous: ‘দাদা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাহুল দেব বসু, ছবি নিয়ে দর্শক মনে বাড়ছে উত্তেজনা
Next: নীরবতাই সম্মতি! আফগানিস্তানে বাল্যবিবাহে নতুন বিতর্কিত আইন আনল তালিবান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.