Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি, খুলবে ১ জুন থেকে

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি, খুলবে ১ জুন থেকে

Online Desk মে 13, 2026
summer-vacation.jpg

ওঙ্কার ডেস্ক: তীব্র দহন থেকে পড়ুয়াদের রেহাই দিতে গরমের ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার। আগের নির্দেশ অনুযায়ী শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। কিন্তু তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের বৈঠকে শিক্ষা সচিবকে-এ বিষয়ে নির্দেশ দেন। নয়া নির্দেশ অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল খোলার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ১১ মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল রাজ্যের সরকারি স্কুলগুলিতে। শনিবার পর্যন্ত সেই ছুটি থাকার কথা ছিল। কিন্তু যে হারে তীব্র দহন ও গরমের অস্বস্তি বজায় রয়েছে রাজ্যজুড়ে। তাতে পড়ুয়াদের স্কুলমুখী হতে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে। প্রচণ্ড তাপপ্রবাহে প্রাণীকুলের কার্যত হাঁসফাঁস অবস্থা। গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে তাই মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন।

১৩ মে স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, রাজ্যের সব স্কুলে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। এই তালিকায় যেমন রয়েছে সরকারি স্কুল, তেমনই সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুল। তবে পার্বত্য এলাকা বাদে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি ৩১ মে পর্যন্ত বহাল থাকবে। তারপরে আগামী ১ জুন থেকে খুলবে স্কুল।

Post Views: 86

Continue Reading

Previous: মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ গির্জা নেতা, ফের উত্তপ্ত অশান্ত রাজ্য
Next: অভিনেত্রী মৌনী ও সূরজের বিবাহবিচ্ছেদ নিয়ে জোর চর্চায় এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.