Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! গ্রেফতার দুই তৃণমূল নেতা

১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! গ্রেফতার দুই তৃণমূল নেতা

Online Desk মে 31, 2026
ZZ.jpg

ওঙ্কার ডেস্কঃ ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেতা। এই ঘটনায় নাম জড়িয়েছে দলের জেলা সভাপতিরও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে দিগন্ত পাল নামে এক তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। এই একই মামলায় বিশ্বনাথ সাহা নামে আর এক তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়।
অভিযোগ, উপভোক্তাদের নামে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্টগুলি থেকে বছরের পর বছর ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় কয়েক জন তৃণমূল নেতার পাশাপাশি নাম জড়িয়েছে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা দিগন্ত পালের। কাটোয়া-২ ব্লকের কড়ুই অঞ্চলের নতুনগ্রামের বাসিন্দা ওমর আলি শেখ এই অভিযোগ দায়ের করেছেন। পেশায় ট্রাকচালক ওমরের দাবি, কয়েক দিন আগে তিনি জানতে পারেন তাঁর নামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কৈথন শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। অথচ সেসব অ্যাকাউন্টের কথা কেউ জানতো না। ওই সব অ্যাকাউন্টে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা জমা হয়েছে এবং পরে তা তুলে নেওয়া হয়েছে উপভোক্তাদের না জানিয়েই।
অভিযোগকারীর দাবি, জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক দিগন্ত পাল, বিশ্বনাথ সাহা এবং কড়ুই অঞ্চলের তৃণমূল সভাপতি সুকেশ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে।
এরপরই রাতে দিগন্ত পাল ও বিশ্বনাথ সাহাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Post Views: 87

Continue Reading

Previous: পরপর জনরোষে পড়ছেন তৃণমূলের একাধিক নেতা কর্মীরা, মমতার ডাকা বৈঠকে গরহাজির তৃণমূলের জয়ী বিধায়করা
Next: আজই রাজ্যসভা নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক বিজেপির; প্রকাশ হতে পারে প্রার্থীর ঘোষণা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.